advertisement

Paschim Bardhaman | Anya-Puja-2022: নিষিদ্ধপল্লীতে মায়ের আগমনের বিশেষ আয়োজন

Last Updated:

খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর সূচনা হল দুর্গাপুরের নিষিদ্ধ পল্লীতে। নিষিদ্ধ পল্লীতে দুর্বার কমিটি এবং স্থানীয় উদ্যোক্তাদের সহযোগিতায় খুঁটি পুজোর আয়োজন করা হয়েছিল।

+
title=

#দুর্গাপুর : খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর সূচনা হল দুর্গাপুরের নিষিদ্ধ পল্লীতে। নিষিদ্ধ পল্লীতে দুর্বার কমিটি এবং স্থানীয় উদ্যোক্তাদের সহযোগিতায় খুঁটি পুজোর আয়োজন করা হয়েছিল। বিশেষ তিথি মেনে দুর্গা পুজোর মণ্ডপ তৈরির আগে এই খুঁটি পুজো করা হয়েছে। মন্ডপের ক্ষেত্রে বিশেষ থিম বেছে নিয়েছেন উদ্যোক্তারা। মূলত নিষিদ্ধ পল্লীর কর্মীদের অর্থাৎ যৌনকর্মীদের সমাজের অন্যান্য শ্রেণীর মানুষ ভালো নজরে দেখেন না। তাদের এই পেশার সম্মান নেই বেশিরভাগ মানুষের কাছেই। যদিও নিষিদ্ধ পল্লীর কর্মীদের জন্য লড়াই চালিয়ে আসছেন দুর্বার কমিটির সদস্যরা এবং অনেক স্বেচ্ছাসেবী সংগঠন।
তারপরেও যৌনকর্মীরা দাবি করেন, তারা তাদের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হন। বাস্তবিক চিত্র বেশিরভাগ ক্ষেত্রে একই ছবিরই দেখা পাওয়া যায়। তাই এবার দুর্গাপুরের কাদারোডের নিষিদ্ধ পল্লীতে পুজোর বিশেষ থিম বেছে নেওয়া হয়েছে। যার মাধ্যমে সমাজের কাছে বার্তা দিতে চাওয়া হয়েছে, নিষিদ্ধ পল্লীর কর্মীরাও সমাজের অন্যান্য শ্রেণীর মহিলাদের মতো সমান সম্মানের অধিকারী।
advertisement
আরও পড়ুনঃ কিংবদন্তিকে শ্রদ্ধা, কিশোর কুমারের নামে রাস্তার নামকরণ দুর্গাপুরে
উদ্যোক্তারা জানিয়েছেন, চলতি বছরে দুর্গাপুরের কাদারোডের নিষিদ্ধ পল্লীর দুর্গাপুজো চতুর্থ বর্ষে পদার্পণ করছে। চলতি বছরের পুজোকে তারা বিশেষ মাত্রা দিতে চান। এই বছর পুজোর জন্য তারা বাজেট বরাদ্দ করেছেন এক লক্ষ ৭০ হাজার টাকা। এ বছর তাদের দুর্গাপুজোর থিম, লাল মাটির দুর্গাপুজো, মাকে এখানেই পাবে যদি মন দিয়ে খোঁজো।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দুর্গাপুরের প্রাক্তন মেয়রই হলেন পুরপ্রশাসক
এই থিমের মাধ্যমে বোঝাতে যাওয়া হয়েছে, নিষিদ্ধপল্লীর মাটিতেও দেবী দুর্গার আগমন হয়, যদি পবিত্রতার সঙ্গে তার পুজো করা যায়। সেখান থেকেই বোঝাতে যাওয়া হয়েছে, সমাজের অন্যান্য জায়গার মহিলারা যেমন সম্মান পান, তেমনভাবেই এই যৌন পেশার কর্মীরাও সমান সম্মানের অধিকারী। সমাজ বিশেষজ্ঞরা নিষিদ্ধ পল্লীতে দুর্গাপুজোর এই আয়োজন এবং থিমের প্রশংসা করেছেন।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman | Anya-Puja-2022: নিষিদ্ধপল্লীতে মায়ের আগমনের বিশেষ আয়োজন
Next Article
advertisement
West Bengal Weather Update: বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির
  • বসন্তে বৃষ্টির সম্ভাবনা !

  • সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা

  • জেনে নিন আবহাওযার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement