advertisement

Bhai Dooj 2022|| মধ্যবিত্তের নাগালের মধ্যে দাম, ভাইফোঁটায় নতুন স্বাদের মিষ্টি বিকলো ঝড়ের গতিতে

Last Updated:

এই বছরে ১০ থেকে ১২ রকমের নতুন মিষ্টি বানিয়েছেন বিক্রেতারা. তালিকায় ছিল মালাইকারি, চকলেট রোল সহ বিভিন্ন নতুন মিষ্টি। যেগুলি ব্যাপকভাবে ক্রেতাদের আকর্ষণ করেছে। সেগুলির দামও ছিল সাধ্যের মধ্যে।

+
title=

#দুর্গাপুর: ভাইফোঁটা উপলক্ষে ব্যাপক হারে মিষ্টি বিক্রি হল শহর জুড়ে। বিগত দু'বছর কিছুটা মার খেয়েছিল ভাইফোঁটার আনন্দ। তবে চলতি বছরে ভাইফোঁটায় উৎসবের আনন্দে মাতোয়ারা বঙ্গবাসী। সেই উপলক্ষে ভাইয়ের থালা সাজিয়ে তুলতে মিষ্টির দোকানগুলিতে লম্বা লাইন দেখা গিয়েছিল বুধবাররাত থেকেই। ভাইফোঁটার সকালেও বিভিন্ন মিষ্টির দোকানে ছিল ক্রেতাদের ভিড়।
ব্যবসায়ীদের দাবি, চলতি বছরের ভাইফোঁটায় শহরবাসী ঝুঁকেছে নানান সাধের নতুন মিষ্টির দিকে। বিভিন্ন রকম মিষ্টি কিনেছেন মানুষজন। বিশেষ করে ভাইফোঁটা উপলক্ষে তৈরি করা নতুন মিষ্টি গুলি ব্যাপকভাবে বিক্রি হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। শহরে যতগুলি নামকরা মিষ্টির দোকান রয়েছে, ভাইফোঁটার দুদিন আগে থেকেই সেখানে চলছিল প্রস্তুতি। ব্যাপক ব্যস্ত ছিলেন কারিগররা। তারপর ভাইফোঁটার আগের দিন থেকেই শুরু হয়েছে বিক্রি।
advertisement
আরও পড়ুনঃ ভাইফোঁটায় মাছের বাজার আগুন, কপালে ভাঁজ আমজনতার
এ বছরে ১০ থেকে ১২ রকমের নতুন মিষ্টি বানিয়েছেন বিক্রেতারা। তালিকায় ছিল মালাইকারি, চকলেট রোল-সহ বিভিন্ন নতুন মিষ্টি। যেগুলি ব্যাপকভাবে ক্রেতাদের আকর্ষণ করেছে। দামও ১২-১৫ টাকার মধ্যে রাখা হয়েছে মিষ্টির দাম। তা ছাড়াও রাখা হয়েছে ভাইফোঁটা স্পেশাল সন্দেশ। যা দেদার বিক্রি হয়েছে শহরজুড়ে। ক্রেতাদের মধ্যেও মিষ্টি কিনতে ব্যাপকভাবে উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।
advertisement
advertisement
ভাইফোঁটা উপলক্ষ্যে বিভিন্ন রকমের মিষ্টি কিনে বাড়ির দিকে রওনা দিয়েছেন মানুষজন। অনেকের আশঙ্কা ছিল ভাইফোটায় মিষ্টির দাম ব্যাপকভাবে বেড়ে যাবে, বা মিষ্টির আকালও দেখা দিতে পারে। তাই আগেভাগেই ক্রেতারাও মিষ্টির দোকানে লম্বা লাইন করেছিলেন। তবে বিক্রেতা এবং কারিগরদের উদ্যোগে সেই রকম পরিস্থিতির সৃষ্টি হয়নি। যার ফলে স্বাভাবিকভাবেই চাপ কমেছে ক্রেতাদের।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Bhai Dooj 2022|| মধ্যবিত্তের নাগালের মধ্যে দাম, ভাইফোঁটায় নতুন স্বাদের মিষ্টি বিকলো ঝড়ের গতিতে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement