West Bardhaman News- শিল্পনগরীতে বাড়ছে বনাঞ্চল। দেখা পাওয়া যাচ্ছে ধূসর নেকড়ে, হায়নার।
- Published by:Samarpita Banerjee
Last Updated:
দুর্গাপুর সংলগ্ন বিভিন্ন জঙ্গল গুলিতে প্রায় সাতটি ধূসর নেকড়ে বাঘের দেখা পাওয়া গিয়েছে। দুই থেকে তিনটি হায়নারও দেখা পাওয়া গিয়েছে দুর্গাপুর সংলগ্ন বিভিন্ন জঙ্গলগুলিতে।
#পশ্চিম বর্ধমান- দুর্গাপুরে বাড়ছে বনাঞ্চল। বাড়ছে জঙ্গলে থাকা বিভিন্ন প্রাণীর সংখ্যাও। এক সময় দুর্গাপুর ছিল ঘন জঙ্গলে ঢাকা এলাকা (West Bardhaman News)। তবে সেইসব আজ অতীত, শহরজুড়ে বড় বড় অট্টালিকা, কল-কারখানার ভিড়। সবুজ ধ্বংসের বিরুদ্ধে বারবার সরব হচ্ছেন পরিবেশ প্রেমীরা।
তবে বিগত কয়েক বছরে চিত্রটা বদলেছে অনেক। শিল্পনগরী দুর্গাপুরে বেড়েছে সবুজের পরিমাণ। বেড়েছে বনাঞ্চল (West Bardhaman News)। সবুজ রক্ষা করতে বহু মানুষ রাস্তায় নেমে কাজ করছেন। বনাঞ্চল যে বেড়েছে তার প্রমাণও পাওয়া যাচ্ছে। কারণ সম্প্রতি দুর্গাপুর সংলগ্ন বিভিন্ন জঙ্গলগুলিতে দেখা পাওয়া গিয়েছে ধূসর নেকড়ে বাঘ এবং হায়নার।
গত কয়েক মাসে দুর্গাপুর সংলগ্ন বিভিন্ন জঙ্গল গুলিতে প্রায় সাতটি ধূসর নেকড়ে বাঘের দেখা পাওয়া গিয়েছে। দুই থেকে তিনটি হায়নারও দেখা পাওয়া গিয়েছে দুর্গাপুর সংলগ্ন বিভিন্ন জঙ্গলগুলিতে, যা শিল্পাঞ্চল-এর জন্য খুশির খবর বলে জানাচ্ছেন জেলা বন আধিকারিক।
advertisement
advertisement
জেলার বনদফতর সূত্রে খবর, দুর্গাপুরে জঙ্গলের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় এই সব জন্তুর আবির্ভাব হয়েছে। তাদের উপযুক্ত খাদ্য মিলছে জঙ্গলে। এছাড়াও জঙ্গলে মানুষের প্রবেশ কমায় তাদের অনুকূল পরিবেশ হয়ে উঠেছে (West Bardhaman News)। এলাকাবাসী অযথা যাতে আতঙ্কিত না হন ও জন্তু গুলির ক্ষতি না করেন, তার জন্য নির্দিষ্ট কিছু এলাকায় সচেতনতার শিবির করার উদ্যোগ নিয়েছে বনদফতর।
advertisement
বনদফতর সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর - ফরিদপুর, পাণ্ডবেশ্বর ও কাঁকসার জঙ্গলে গতমাসে ও চলতি মাসে হঠাৎই হায়না ও ধূসর নেকড়ে বাঘ নজরে পড়ে এলাকাবাসীর৷ স্থানীয় বাসিন্দারা বনদফতরের কর্মীদের বিষয়টি জানান।বনদফতরের কর্মীরা জঙ্গলে নজরদারি শুরু করেন। এখনও পর্যন্ত প্রায় ৭ টি নেকড়ে বাঘ ও ২ থেকে ৩ টি হায়না দেখা মিলেছে খবর।
advertisement
এই বিষয়ে জেলা বন আধিকারিক নীলরতন পান্ডা জানিয়েছেন, দুর্গাপুরে এই সমস্ত জন্তুর আবির্ভাব খুশির খবর। তবে তাদের রক্ষা করতে হবে। যেহেতু দুর্গাপুর সংলগ্ন এলাকাগুলিতে জঙ্গল বৃদ্ধি পেয়েছে, তাই নেকড়ে বা হায়নার মত জন্তুদের দেখা পাওয়া যাচ্ছে। তাদের যাতে ক্ষতি না হয়, সেইদিকে বনদফতর-এর কর্মীরা নজর রাখছেন। বনাঞ্চলের অহেতুক মানুষের যাতায়াত বন্ধ করতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত ঠিক কতগুলি নেকড়ে বা হায়না এই বনাঞ্চলে বসবাস করছে, তার গণনা হয়নি(West Bardhaman News)। আনুমানিক সাত থেকে আটটি ধূসর নেকড়ে এবং দুই থেকে তিনটি হায়না এই মুহূর্তে রয়েছে বলে জানিয়েছেন তিনি।
advertisement
উল্লেখ্য, পাণ্ডবেশ্বরের জঙ্গলে হায়নার দেখা মেলে প্রথমে। পাণ্ডবেশ্বর সোনপুর বাজারির খোলামুখ কোলিয়ারি চত্বরে স্থানীয় বাসিন্দারা দেখতে পায় একটি হায়না। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। পাশাপাশি দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লাউদোহা এলাকায় নজরে পড়ে ধূসর নেকড়ে বাঘ। নেকড়ে বাঘের উপস্থিতিতেও ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়।
Nayan Ghosh
Location :
First Published :
Dec 30, 2021 8:25 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- শিল্পনগরীতে বাড়ছে বনাঞ্চল। দেখা পাওয়া যাচ্ছে ধূসর নেকড়ে, হায়নার।









