advertisement

Bardhaman News : আদালতে অনুব্রত মণ্ডলকে দেখেই ফুল-মালা নিয়ে ছুট এক ব্যক্তির! অবাক কাণ্ড ঘটালেন ব্যক্তি! জানুন

Last Updated:

Bardhaman News : কিছু বুঝে ওঠার আগেই সটান তিনি পৌঁছে যান অনুব্রত মণ্ডলের কাছে। তারপর? যা ঘটল তা দেখে চমকে গেলেন সকলে! ভিডিওতে দেখুন কী ঘটালেন সেই ব্যক্তি!

+
title=

# পশ্চিম বর্ধমান : পাননি জামিন। কার্যত বিষন্ন মুখে আদালত চত্বর থেকে বেরিয়ে আসছিলেন অনুব্রত মণ্ডল। কিন্তু হঠাৎ করেই সবার নজর কেড়ে অনুব্রত মণ্ডলের দিকে ছুট দিলেন এক ব্যক্তি। কিছু বুঝে ওঠার আগেই সটান তিনি পৌঁছে যান দাপুটে তৃণমূল নেতার কাছে। তারপর তাঁর হাতে তুলে দেন ফুল ও মিষ্টির প্যাকেট। পরিবর্তে তার মূল্য চোকাতে দেখা গিয়েছে বীরভূমের তৃণমূল নেতাকে। বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে জানা যায়, অনুব্রত মণ্ডল যাতে সংশোধনাগারে বসেই পূজার্চনা করতে পারেন, তার জন্যই তৃণমূল নেতার হাতে তুলে দিয়েছেন এই ফুল মিষ্টির প্যাকেট। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম সুকেশ। তিনি বরাকরের বাসিন্দা। নির্বাচনের আগে একটি জনসভায় অনুব্রত মণ্ডলের সঙ্গে পরিচয় হয়েছিল তাঁর। তারপরে এদিন তিনি আসানসোল আদালতে আসেন অনুব্রত মণ্ডলের হাতে ফুল মিষ্টির প্যাকেট তুলে দিতে।
প্রসঙ্গত, এদিন ১৪ দিনের হেফাজত শেষে অনুব্রত মণ্ডলকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হয়েছিল। যদিও এদিন অনুব্রত মণ্ডলের আইনজীবীরা তার জামিনের আবেদন করেননি। ফলে শুনানি হয়নি। পরবর্তী শুনানি হবে ৯ ডিসেম্বর।
advertisement
advertisement
অন্যদিকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে ইডি। দাপুটে তৃণমূল নেতাকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। যদিও ইডির এই পদক্ষেপের বিরুদ্ধে দিল্লির উচ্চ আদালতে গিয়েছেন অনুব্রত মণ্ডলের আইনজীবীরা। তবে এসবের মধ্যেই অনুব্রত মণ্ডল প্রায় তিন মাসের বেশি সময় ধরে আসানসোলের বিশেষ সংশোধনাগারে বন্দি রয়েছেন। সেখানেই চলছে তার জীবন। তিনি যাতে সংশোধনাগারে বসেই পুজো করতে পারেন, তার জন্যই এদিন ওই তৃণমূল সমর্থক সুকেশ কুমার, অনুব্রত মণ্ডলের হাতে তুলে দিয়েছেন ফুল এবং লাড্ডুর প্যাকেট।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Bardhaman News : আদালতে অনুব্রত মণ্ডলকে দেখেই ফুল-মালা নিয়ে ছুট এক ব্যক্তির! অবাক কাণ্ড ঘটালেন ব্যক্তি! জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement