West Bardhaman Exclusive: উনি রাঁধেন, আবার প্রতিমা বিক্রিও করেন। মন্দার বাজারেও বকুল করের তৈরি প্রতিমা বিক্রি বন্ধ নেই
- Published by:Samarpita Banerjee
Last Updated:
বাবার বাড়িতেই তিনি শিখেছিলেন প্রতিমা গড়ার কাজ। এখন সেই শেখা সংসারের হাল ধরতে সাহায্য করছে
#পশ্চিম বর্ধমান- বাগদেবীর প্রতিমা বিক্রি করেই আয় করেন বকুল কর। বাড়ি কাঁকসার গোপালপুরে। সাত বছর ধরে তিনি ছাঁচের প্রতিমা বিক্রি করেন। বেশি বিক্রি হয় লক্ষী, সরস্বতী, কার্তিক আর পয়লা বৈশাখের আগে গনেশ লক্ষীর প্রতিমা। বকুল দেবীর ভরা সংসার। নাতি-নাতনি, ছেলে -মেয়ে নিয়ে ঘর। সঙ্গে রয়েছে স্বামী বৈদ্যনাথ করের প্রতিমা তৈরি এবং কাঠের আসবাবপত্র তৈরির দোকান। স্বামীর সঙ্গে প্রতিমা তৈরির কাজেও সাহায্য করেন বকুল দেবী। বাবার বাড়িতেই তিনি শিখেছিলেন প্রতিমা গড়ার কাজ। এখন সেই শেখা সংসারের হাল ধরতে সাহায্য করছে।
শুরু করেছিলেন সামান্য কয়েকটি ছাঁচের প্রতিমা বিক্রি করেই। আর আজ বকুল দেবীর ব্যবসা বেশ বেড়েছে। সংসার চালিয়ে যেটুকু অর্থ বাঁচে তা রেখে দেন তিনি সযত্নে। আর সেই বাঁচানো টাকায় ছাঁচের প্রতিমা কিনে এনে বিক্রি করেন তিনি। এবার সরস্বতী প্রতিমা এনেছেন ৩০০টি। বিক্রিও শুরু হয়ে গিয়েছে। বেশ ভালোই বিক্রি হচ্ছে। ১০০ টাকা থেকে আটশো টাকা পর্যন্ত দামের ছাঁচের প্রতিমা রয়েছে বকুল দেবীর দোকানে। বুকুল দেবীর বাগদেবীর প্রতিমা একটিও অবিক্রিত থাকে না বলেই দাবি করেছেন তিনি।
Location :
First Published :
Feb 04, 2022 1:07 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman Exclusive: উনি রাঁধেন, আবার প্রতিমা বিক্রিও করেন। মন্দার বাজারেও বকুল করের তৈরি প্রতিমা বিক্রি বন্ধ নেই






