Paschim Bardhaman: চোদ্দপুরুষ আগে শুরু করা ভট্টাচার্য বাড়ির সরস্বতী পুজো
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
এখানে সরস্বতী দেবী পদ্মের ওপর অভিষিক্ত। নেই কোন বাহন। পাশাপাশি পুজো হয় এখানে তিনদিনে। তিনদিনই দেওয়া হয় ভোগ প্রদান।
পশ্চিম বর্ধমানঃ দুর্গাপুরের বামুনারার ২৮১ বছরের সরস্বতী পুজো। এখানে প্রতিমা তিন পুতুলের। চৌদ্দপুরুষ আগে বামুনারা ভট্টাচার্য বাড়ির এক জমিদার পুরুষ এই পুজো শুরু করেছিলেন। বংশ পরম্পরায় চলে আসছে এই পুজো। এখনো পুরনো প্রথা মেনেই হয়। এখানে সরস্বতী দেবী পদ্মের ওপর অভিষিক্ত। নেই কোন বাহন। পাশাপাশি পুজো হয় এখানে তিনদিনে।তিনদিনই দেওয়া হয় ভোগ প্রদান। এখানে শীতল ষষ্ঠীর দিন দেবীকে কলাইসিদ্ধ ভোগ প্রদান করা হয়। সেটাই একান্নবর্তী পরিবারের সবাই খান। আলাদা করে কোনো শীতল ষষ্ঠী পালন করা হয় না এই পরিবারের। বামুনারা ভট্টাচার্য বাড়িতে পুজোর ভোগে দেওয়া হয় মাছের টক এবং পরমান্ন। বিসর্জনের দিন এখানে বিশেষ দেবীবরণ পর্ব চলে। প্রায় তিন ঘণ্টা ধরে চলে সিঁদুরখেলা। এভাবেই বংশ পরম্পরায় চলে আসছে ভট্টাচার্য্য বাড়ির ঐতিহ্যবাহী সরস্বতী পুজো।
Location :
First Published :
Feb 05, 2022 10:52 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: চোদ্দপুরুষ আগে শুরু করা ভট্টাচার্য বাড়ির সরস্বতী পুজো






