advertisement

West Bardhaman News: হনুমানের তাণ্ডবে জখম ১০, আশঙ্কাজনক ৩

Last Updated:

মানুষ দেখলেই তেড়ে যাচ্ছিল, পরপর ১০ জনকে কামড় হনুমানের। আশঙ্কাজনক তিনজন

পশ্চিম বর্ধমান: হনুমানের তাণ্ডবে আসানসোলে আহত হল ১০ জন। তার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এদিকে দীর্ঘক্ষণের চেষ্টার পর আতঙ্ক সৃষ্টি করা হনুমানটিকে পাকা কলার টোপ দিয়ে খাঁচাবন্দি করা সম্ভব হয়।
আসানসোল উত্তর বিধানসভার গিরমিট কোলিয়ারি এলাকায় তাণ্ডব চালায় একটি হনুমান। রাস্তায় কাউকে দেখলেই তেড়ে গিয়ে কামড়ে দিচ্ছিল সে। হনুমানের কামড়ে ওই এলাকায় পরপর ১০ জন আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শনিবার রাত থেকে ওই হনুমানটি এলাকায় তাণ্ডব চালাচ্ছিল। এলাকার মানুষ বাধ্য হয়ে বন দ ফতরকে খবর দেয়। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
advertisement
advertisement
বনকর্মীরা সোমবার সকাল থেকে অনেক চেষ্টা করেও প্রথমে হনুমানটিকে ধরতে পারেননি। এরপর খাঁচার মধ্যে কলার টোপ দেওয়া হয়। আর তাতেই ফাঁদে পা দিয়ে খাঁচাবন্দি হয় সেটি। হনুমানটিকে বাগে আনতে রীতিমতো নাজাহাল হতে হয় বনকর্মীদের। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, হনুমানটি কোনোভাবে দলছুট হয়ে পড়েছিল। ভয় পেয়েই সে আক্রমণ করছিল মানুষকে। হনুমানটির প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: হনুমানের তাণ্ডবে জখম ১০, আশঙ্কাজনক ৩
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement