advertisement

WB Panchayat Election 2023 | North Dinajpur News: পঞ্চায়েত ভোটের মুখেই ফুল বদল! তৃণমূল ছেড়ে বিজেপিতে স্বয়ং গ্রাম পঞ্চায়েত প্রধান 

Last Updated:

কোনও শর্ত ছাড়াই বিজেপিতে যোগদান গ্রাম পঞ্চায়েতের প্রধান কণিকা নাগবংশী কোড়ার এর। 

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান 
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান 
রায়গঞ্জ: ভোটে ঠিক মুখেই ফুলবদল৷ এবার তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিলেন রায়গঞ্জের এক গ্রাম পঞ্চায়েত প্রধান৷ যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে স্থানীয় রাজনৈতিক মহলে৷
পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন রায়গঞ্জ ব্লকের শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান কণিকা নাগবংশী৷ এছাড়াও ঘাসফুল ছেড়ে পদ্মে গেলেন কোড়া ও পঞ্চায়েত সমিতির সদস্য মনোরঞ্জন দাসও। তাঁদের সঙ্গে বেশ কিছু তৃণমূল কর্মী-সমর্থকও মঙ্গলবার গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন বলে জান গিয়েছে।
আরও পড়ুন: ‘রক্ত দিতেও প্রস্তুত’, নন্দীগ্রামে দাঁড়িয়ে বিরাট হুঙ্কার শুভেন্দুর, মমতা-অভিষেককে নিশানা
মঙ্গলবার রায়গঞ্জে বিজেপির জেলা কার্যালয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি বাসুদেব সরকার, সহ সভাপতি নিমাই কবিরাজ সহ অন্যরা।
advertisement
advertisement
আরও পড়ুন:‘প্রতিশ্রুতি রাখেনি দল’! টিকিট না পেয়ে নির্দল হয়েই লড়ছেন কালিয়াগঞ্জের দুই তৃণমূলকর্মী
পঞ্চায়েত সমিতির সদস্য মনোরঞ্জন দাস বলেন, ‘‘কোনও শর্ত ছাড়াই বিজেপিতে যোগদান করেছি।’’ একই কথা জানিয়েছেন প্রধান কণিকা নাগবংশী কোড়াও। বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকারের বক্তব্য, ‘‘ওঁরা কোনও শর্ত ছাড়াই দলে যোগ দিয়েছেন। আগামীতে তাঁদের প্রার্থী করা হবে কি না, তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’’
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
WB Panchayat Election 2023 | North Dinajpur News: পঞ্চায়েত ভোটের মুখেই ফুল বদল! তৃণমূল ছেড়ে বিজেপিতে স্বয়ং গ্রাম পঞ্চায়েত প্রধান 
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement