advertisement

North Dinajpur News: অব্যবহার্য জিনিস দিয়ে বিয়ের কার্ড, ঘর সাজানোর সামগ্রী, বাজিমাত ৭০ বছরের বৃদ্ধর

Last Updated:

সুপারির খোল, বাঁশ, পাটকাঠি, খবরের কাগজ, সুতলি এক কথায় যে জিনিসগুলি আমাদের কাছে অনেক সময় ব্যবহার্য নয় সেই জিনিসগুলি ওনার কাছে কাঁচামাল।

+
ফেলে

ফেলে দেওয়া সামগ্রী দিয়ে ঘর সাজানোর জিনিস

রায়গঞ্জ: ফেলে দেওয়া সামগ্রী দিয়েই একের পর এক বিয়ের কার্ড ও ঘর সাজানোর জিনিস তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন শুভ্র শঙ্কর রায়। সুপারির খোল, বাঁশ, পাটকাঠি খবরের কাগজ, সুতলি অব্যবহারযুক্ত বহু সামগ্রী ফেলে না দিয়ে, তা দিয়ে তৈরি করে ফেলছেন রং বেরংয়ের ঘর সাজানোর সামগ্রী। রায়গঞ্জের নেতাজি পল্লির বাসিন্দা ৭০ বছরের শুভ্র শংকর রায়। অবিবাহিত শুভ্র শংকর পেশার মেডিক্যাল কম্পাউন্ডার। অবসরে তৈরি করেন বিয়ের কার্ড, পুতুল ফোনের গয়না, গয়নার বাক্স, পেন স্ট্যান্ড, এছাড়াও ঘর সাজানোর বিভিন্ন জিনিস।
সুপারির খোল, বাঁশ, পাটকাঠি, খবরের কাগজ, সুতলি এক কথায় যে জিনিসগুলি আমাদের কাছে অনেক সময় ব্যবহার্য নয় সেই জিনিসগুলি ওনার কাছে কাঁচামাল। অত্যন্ত নিপুণতায় করা তার কাজগুলি যে কারওরই দৃষ্টি আকর্ষণ করবে। বিয়ের কার্ডগুলি অর্ডার পেলে তবেই বানান। অন্যান্য জিনিসগুলি শখে বানানো থাকে। কেউ নিতে চাইলে মূল্য ধার্য করে বিক্রি করেন শুভ্র বাবু।
advertisement
advertisement
খুব ছোট বয়স থেকে নানা জিনিস দিয়ে পরীক্ষানিরীক্ষা করার অভ্যাস তাঁর। সেই থেকে ধীরে ধীরে নতুন নতুন সৃষ্টি। শুভ্র বাবু বলেন, ‘‘যত জিনিস ফেলা হয় তার কিছুটা অংশ প্রকৃতির ক্ষতি করে। সেগুলি দিয়ে এমন কিছু জিনিস তৈরি করার চেষ্টা করি যাতে জিনিসগুলি আর ফেলতে না হয়। তৈরি করা জিনিসটিও যেন দর্শনীয় ও ব্যবহারযোগ্য হয়।’’ শুভ্র বাবুর এই কাজে তাঁকে সহযোগিতা করেন তাঁর ভাই। শুভ্র বাবুর কথায় জানা যায়, ভাই ও ভাইয়ের বউ তাঁকে এই কাঁচামালের সামগ্রী জোগাড় করতে সাহায্য করেন।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: অব্যবহার্য জিনিস দিয়ে বিয়ের কার্ড, ঘর সাজানোর সামগ্রী, বাজিমাত ৭০ বছরের বৃদ্ধর
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement