advertisement

North Dinajpur News: তীব্র গরমের দাবদাহে কীরকম পোশাক পরবেন? পরামর্শ দিলেন চিকিৎসক

Last Updated:

গরমের দাপটে সুস্থ থাকার টিপস দিলেন চিকিৎসক

+
পোশাক

পোশাক বিক্রি 

রায়গঞ্জ: তীব্র দাবদাহে পুড়ছে গোটা বাংলা। চিকিৎসক মহল বার বার বলছেন, প্রয়োজন ছাড়া দুপোউর রোদে বাইরে বার হবেন না। কিন্তু তবুও, অনেককেই কাজে-নানা প্রয়োজনে চড়া রোদে বাড়ির বাইরে যেতে হচ্ছে। এ'ক্ষেত্রে খুব গুরুত্বপুর্ন বিষয় হল পোশাক নির্বাচন। গ্রীষ্মের দাবদাহে সুস্থ থাকতে কী ধরনের পোশাক পরবেন? জানালেন চিকিৎসক।
কালিয়াগঞ্জের বিশিষ্ট চিকিৎসক ডক্টর চিন্ময় দেবগুপ্ত বলেন, গরমে হালকা সুতির পোশাক সবচেয়ে বেশি আরামদায়ক। সুতির নরম কাপড়  দ্রুত ঘাম শুষে নেয়। বাতাস চলাচলে সক্ষম, ওজনে হালকা এবং তাপ থেকে সুরক্ষা দেয় সুতির পোশাক। গরমে পোশাকের রং নির্বাচনের বিষয়েও সচেতন হতে হবে। সাদা-র পাশাপাশি গরমে বেছে নিন যে-কোনও হালকা রং-এর পোশাক।
advertisement
প্রতিবছরই ঈদের সময় কাপড়ের দোকানগুলিতে ভিড় উপচে পড়ে। এবারও তাঁর ব্যতিক্রম ছিল না। তবে এ'বছর সুতির কাপড়ের চাহিদা বেশি। পয়লা বৈশাখের সময়ও সুতির কাপড়-জামার চাহিদাই ছিল বেশি।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: তীব্র গরমের দাবদাহে কীরকম পোশাক পরবেন? পরামর্শ দিলেন চিকিৎসক
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement