Independence Day 2024: বাটার সিল্ক নাকি গার্ডেন সিল্ক, কোন পতাকা ট্রেন্ডিং এবার? দাম কত জানুন
- Reported by:Piya Gupta
- Published by:Purnendu Mondal
Last Updated:
রাত পোহালেই স্বাধীনতা দিবস। বাজার ছেয়েছে রঙিন পতাকায়। কোন পতাকার কী দাম জানুন।
উত্তর দিনাজপুর: রাত পেরোলেই ভারতের ৭৮ তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের একদিন আগেই তাই জোর কদমে বিক্রি হচ্ছে জাতীয় পতাকা। উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার ছোট বড় বহু দোকানে এখন দেখা যাচ্ছে নানা ধরনের জাতীয় পতাকা। বাটার সিল্ক থেকে গার্ডেন সিল্ক এই জাতীয় পতাকা গুলোর চাহিদা বাড়ছে দোকানে।
জাতীয় পতাকা ছাড়াও বিক্রি হচ্ছে ব্যাজ, উত্তরীয়, স্টিকার, এবং গাড়িতে লাগানোর ছোট বড় পতাকা স্ট্যান্ড। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিভিন্ন দোকানে এই জাতীয় পতাকা কেনার ধুম পড়েছে। মহেন্দ্রগঞ্জের এক পতাকা ব্যবসায়ী স্বপন সাহা জানান, প্রতি বছরের থেকে এ বছর পতাকার চাহিদা সবথেকে বেশি।
advertisement
advertisement
বর্তমানে বাটার সিল্ক ও গার্ডেন সিল্ক এই দুই ধরনের কোয়ালিটির কাপড়ের পতাকার চাহিদা বেশি। বাটার সিল্কের পতাকা মসৃন,নরম এবং উজ্জ্বল টেক্সচারযুক্ত দাম একটু কম। অন্যদিকে গার্ডেন সিল্কের পতাকা একটু হালকা ওজনের হয় এগুলো উচ্চমানের কাপড় দিয়ে তৈরি করা হয় তাই গার্ডেনসিল্কের পতাকার দাম একটু বেশি। এই পতাকা ১০ টাকা থেকে ২০০ টাকা দামে বিক্রি করা হচ্ছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 14, 2024 5:18 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Independence Day 2024: বাটার সিল্ক নাকি গার্ডেন সিল্ক, কোন পতাকা ট্রেন্ডিং এবার? দাম কত জানুন








