North Dinajpur News: আই টি আই কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার! খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
- Reported by:Piya Gupta
- Published by:Purnendu Mondal
Last Updated:
ঘরের মধ্যে ঝুলছে আইটিআই ছাত্রীর দেহ। খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ। চাঞ্চল্য এলাকায়।
উত্তর দিনাজপুর: ঘর থেকে আই টি আই কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালএলাকায়। মৃত ওই কলেজ ছাত্রীর নাম রুপা সিনহা, বয়স আনুমানিক ২১ বছর, বাড়ি মালদা জেলার পাকুয়া কেন্টপুকুর এলাকায়।
মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ইসলামপুর শহরের কলেজ পাড়া এলাকায়। জানা গেছে কলেজের পাশে এক শিক্ষকের বাড়িতে ভাড়া থাকতেন ওই ছাত্রী। এদিন সকালে দরজা না খোলায় সন্দেহ হয় বাড়ির মালিকের এরপর দরজা ভেঙে ভিতরে তার ঝুলন্ত দেহ দেখতে পায় বাড়ির লোকেরা।
advertisement
advertisement
এরপর খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠায়। আত্মহত্যা না খুন তদন্ত করছে পুলিশ।
আরও খবর পড়তে ফলো করুন
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 27, 2024 3:21 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: আই টি আই কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার! খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ









