advertisement

Durga Puja 2023: পুজোয় কোন ধরনের গয়না কিনবেন? রইল ট্রেন্ডিং সোনার গয়নার হদিশ, দামও নাগালে

Last Updated:

Durga Puja 2023: পুজোর মরশুম চলে গেলেই শুরু হয়ে যাবে বিয়ের মরশুম, তাই অনেকেই পুজোর সময় গয়না কিনে রেখে দেন। তবে এই সময় পুজোর মধ্যে কোন ধরনের গয়না ট্রেন্ডে রয়েছে জানেন কি?

+
কম

কম বাজেটে সোনার গয়না 

উত্তর দিনাজপুর: বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গা পূজা। চারিদিক সেজে উঠছে এই সময়। জামা কাপড়ের পাশাপাশি অনেকে দুর্গাপুজোর সময় সোনার গয়না কিনে থাকেন। যেহেতু পুজোর মরশুম চলে গেলেই শুরু হয়ে যাবে বিয়ের মরশুম, তাই অনেকেই পুজোর সময় গয়না কিনে রেখে দেন। তবে এই সময় পুজোর মধ্যে কোন ধরনের গয়না ট্রেন্ডে রয়েছে জানেন কি?
পুজোর সময় অনেকেই সোনার গয়না কিনতে ভালবাসেন। তবে পুজোয় অন্যান্য খাতে যেহেতু বেশি টাকা খরচ হয়ে যায়, গয়নার জন্য খুব বেশি টাকা বরাদ্দ করা হয় না। তার মধ্যে এখন ১ গ্রাম ২২ ক্যারোট সোনার দাম প্রায় ৫৯ হাজারের কাছাকাছি। তবে সামান্য কিছু বাজেটে এ বার ট্রেন্ডিং কিছু গয়নার কালেকশন নিয়ে এসেছে কালিয়াগঞ্জ এর বিশিষ্ট এক স্বর্ণ প্রতিষ্ঠান।
advertisement
স্বর্ণ প্রতিষ্ঠানের ম্যানেজার পার্থ সাহা জানান সামান্য বাজেটে এবার নিত্য নতুন কিছু ডিজাইনার গয়না বেশ ট্রেন্ড্রিং চলছে। যার মধ্যে রয়েছে ক্রিস্টাল নেকপিস। যা যে কোন শাড়ির সঙ্গে খুব সুন্দর একটা লুক দেবে। এগুলোর দাম মাত্র ৭০০০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে।
advertisement
এছাড়াও এ বার ফ্যাশনে রয়েছে বিভিন্ন ধরনের পলার গয়নার ডিজাইন।
advertisement
সোনা বাঁধানো পলার নেকলেস, কানের দুল, পলার আংটি কম বাজেটের মধ্যে বেশি হিট সাধারণ মানুষের কাছে। এই পলার আংটি কিংবা কানের শুরু হচ্ছে মাত্র দু’হাজার টাকা থেকে।
advertisement
এ ছাড়াও যাদের বাজেট ১২ থেকে ১৫ হাজার টাকা, তাঁদের জন্য রয়েছে খুব সুন্দর বিভিন্ন ডিজাইনের লকেট। পুজোতে এই লকেটগুলি জিন্স কিংবা যে কোনও ড্রেসের সঙ্গে বেশ মানানসই লুক দেবে।
এ ছাড়াও শোরুমগুলি পুজোর মধ্যে দিচ্ছে প্রতিটি গয়নার উপর ২০% কেউ বা আবার ২৫% ডিসকাউন্ট। তাই পুজোর মধ্যেই মন পছন্দের বিভিন্ন ডিজাইনের গয়না কিনতে শোরুমগুলিতে ইতিমধ্যে ভিড় জমেছে ক্রেতাদের।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Durga Puja 2023: পুজোয় কোন ধরনের গয়না কিনবেন? রইল ট্রেন্ডিং সোনার গয়নার হদিশ, দামও নাগালে
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement