advertisement

North Dinajpur News: ব‌ই পড়ার আগ্রহ বাড়াতে অভিনব ভাবনা! বিয়ের নিমন্ত্রণ কার্ডের সঙ্গে গল্পের ব‌ই!

Last Updated:

বিয়ের কার্ডের সঙ্গে কখনো কী গল্পের বই পেয়েছেন? এই বিয়ের কার্ডের সঙ্গেই কিন্তু মিলছে আস্ত একটি গল্পের বই! বই নাকি বিয়ের কার্ড বোঝার কিন্তু উপায় নেই।

+
বিয়ের

বিয়ের কার্ড 

উত্তর দিনাজপুর: বিয়ের কার্ডের সঙ্গে কখনো কী গল্পের বই পেয়েছেন? এই বিয়ের কার্ডের সঙ্গেই কিন্তু মিলছে আস্ত একটি গল্পের বই! বই নাকি বিয়ের কার্ড বোঝার কিন্তু উপায় নেই। আর এই অভিনব ভাবনা হবু বরের।নিজের বিয়েতে এবার নিমন্ত্রিতদের বিয়ের কার্ডের সঙ্গে গল্পের বই বিতরণ করলেন রায়গঞ্জের বিননগরের বাসিন্দা প্রসেনজিৎ সরকার। আধুনিকতার যুগে যখন হারিয়ে যাচ্ছে গল্পের বই পড়া প্রবণতা। বইয়ের পরিবর্তে হাতে আজ মোবাইল।
মুঠোবন্দি ফোনেই নিমিষেই পাওয়া যাচ্ছে গোটা বিশ্বের তথ্য। এমন অবস্থায় বই পড়ার অভ্যেস উস্কে দিতে ২০০ টি বই কিনে তার উপর আমন্ত্রণপত্র সেটে নিমন্ত্রিত দের পাঠিয়ে দিলেন হবু বর। বিয়ের কার্ড খুলতে ভিতরে দেখা যাচ্ছে আস্ত একটি গল্পের বই। যা দেখে আবারও সেই পুরনো বই পড়া স্মৃতি রোমন্থন করছেন অনেকে। হবু বর প্রসেনজিৎ সরকার জানান, বর্তমানে বই ছেড়ে সকলেই ফেসবুক বা মোবাইল মুখি হয়ে পড়েছেন। বর্তমানে ছেলেমেয়েরা সচরাচর বই কেনেন না। কারণ মুঠোবন্দি ফোনে নিমিষেই পাওয়া যায় বিশ্বের সমস্ত তথ্য।
advertisement
advertisement
তাই কার্ড এর মাধ্যমে তাঁরা যাতে বই আবার হাতে তুলে নেয় তার জন্য এই চিন্তাভাবনা করা হয়েছে। প্রসেনজিৎ বাবু আরো জানান যে বিয়ে হয়ে গেলে অনেকে বিয়ে কার্ড গুলো ফেলে দিত। তবে বই কেউ ফেলতে পারবে না সারাজীবন থেকে যাবে।
উল্লেখ্য অগ্রহায়ণ মাস পড়তেই শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম। আর এই সময় ১৫ ই ডিসেম্বর হতে চলছে বীরনগরের প্রসেনজিৎ সরকারের বিয়ে। আর এরই মধ্যে বিয়ে বাড়ির আমন্ত্রণ পত্রে অভিনবত্ব প্রয়াস যা দেখে চমকে গিয়েছেন অনেক ।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: ব‌ই পড়ার আগ্রহ বাড়াতে অভিনব ভাবনা! বিয়ের নিমন্ত্রণ কার্ডের সঙ্গে গল্পের ব‌ই!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement