advertisement

বজ্রপাতের সময় মোবাইল ব্যবহার বিপজ্জনক, জানাচ্ছে আবহাওয়া দফতর

Last Updated:

বজ্রবিদ্যুত থেকে বাঁচতে বন্ধ করুন মোবাইলের ব্যবহার ৷ এমনই তথ্য সামনে আনছে মধ্যপ্রদেশের আবহাওয়া দফতর ৷ মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে

#ভোপাল: বজ্রবিদ্যুত থেকে বাঁচতে বন্ধ করুন মোবাইলের ব্যবহার ৷ এমনই তথ্য সামনে আনছে মধ্যপ্রদেশের আবহাওয়া দফতর ৷ মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ যার ফলে সাধারণ মানুষকে বারবার সতর্ক করা হচ্ছে ৷ সাধারণত দেখা যায় এই সময় রাস্তায় থাকা মানুষজন গাছে তলায় আশ্রয় নেন, আর নিজের অবস্থানের কথা জানাতে বাড়িতে ফোন করেন ৷ এতেই ঘটে যেতে পারে চরম বিপদ ৷
ইতিমধ্যেই গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু খবর মিলেছে মধ্যপ্রদেশে ৷ আবহাওয়া বিশেষজ্ঞদের মতে মোবাইলে থাকে বৈদুত্যিক উপাদান এবং ইলেক্ট্রনিক সার্কিট ৷ এতে দ্রুত বিদ্যুৎ সংযোগের আশঙ্কা থাকে ৷ বজ্রপাতে সময় যা বিপজ্জনক হতে পারে ৷ মধ্যপ্রদেশে এই বার্তা দেওয়া হলেও, যে কোন প্রান্তেই ঘটতে পারে এমন বিপদ ৷ তাই যেখানেই থাকুন আপনি বিপদের হাত থেকে বাঁচতে এরম সময় মোবাইল রাখুন দূরে, নিজেকে রাখুন সুরক্ষিত ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
বজ্রপাতের সময় মোবাইল ব্যবহার বিপজ্জনক, জানাচ্ছে আবহাওয়া দফতর
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement