advertisement

Union Budget 2019: বাড়ি কিনতে চান ? শীঘ্রই বড় ঘোষণা করতে চলেছে মোদি সরকার

Last Updated:
#নয়াদিল্লি: পয়লা ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে চলেছে মোদি সরকার ৷ সামনেই লোকসভা নির্বাচন ৷ সেই দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবারের বাজেট ৷ সাধারণ মানুষের ভরসা জিততে এবং ক্ষমতায় থাকার জন্য একাধিক বড় ও জনপ্রিয় ঘোষণা করতে পারে মোদি সরকার বলে মনে করা হচ্ছে ৷
সিএনবিসি-র একটি রিপোর্ট অনুযায়ী, এবারের অন্তর্বর্তীকালীন বাজেটে যারা বাড়ি কিনতে চান তাদের জন্য বেশ অনেকটাই ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এর জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার বাজেট প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা রয়েছে ৷ মূলত বাড়ি কেনা, তৈরি করা, সম্প্রসারণ বা সংস্কারের জন্য এই ঋণ প্রদান করা হয়।
advertisement
advertisement
এই যোজনার বাজেট বাড়িয়ে সরকার বেশিরভাগ মানুষকে অ্যাফোর্ডেবল হাউজিং ফান্ড দেওয়ার কাজ করবে ৷ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষদের ভোট জেতার জন্য একাধিক পদক্ষেপ নিয়ে চলেছে মোদি সরকার ৷ PMAY ফান্ড বাড়লে সুদের হারে অনেকটাই ছাড় পাবেন সাধারণ মানুষ ৷
advertisement
এই যোজনার মূল উদ্দেশ্য হচ্ছে আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের নিজেদের বাড়ি দেওয়া ৷ এই যোজনায় আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের লোনের সুদে সাবসিডি দেওয়া হয় ৷ পাশাপাশি লোন শোধ করার জন্য ২০ বছরের লম্বা সময় দেওয়া হয়েছে যাতে মানুষের উপরে বাড়তি চাপ না পড়ে ৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরের আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণি ও নিম্ন মধ্যবিত্তদেরও সামিল করা হয়েছে ৷ এই স্কিমে যখন শুরু হয়েছিল তখন হোম লোন ৩-৬ লাখ টাকা পর্যন্ত নেওয়া যায় ৷ যার সুদেও সাবসিডিও দেওয়া হয়৷ কিন্তু পরে এই অ্যামাউন্ট বাড়িয়ে ১৮ লক্ষ করে দেওয়া হয়েছিল ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Union Budget 2019: বাড়ি কিনতে চান ? শীঘ্রই বড় ঘোষণা করতে চলেছে মোদি সরকার
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement