advertisement

উত্তরাখণ্ডে ৩১ মার্চ আস্থা ভোট নয়, ৭ এপ্রিল পর্যন্ত স্থগিতাদেশ

Last Updated:

আগামিকাল উত্তরাখণ্ডে আস্থা ভোট নয়। নৈনিতাল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে স্বস্তিতে বিজেপি। ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল কংগ্রেস।

#দেরাদুন: আগামিকাল উত্তরাখণ্ডে আস্থা ভোট নয়। নৈনিতাল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে স্বস্তিতে বিজেপি। ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল কংগ্রেস। বুধবার বিজেপি করা মামলায় ডিভিশন বেঞ্চ জানায় কেন ৩৫৬ ও ৩৫৬(এ) ধারা উত্তরাখণ্ডে প্রয়োগ হবে না তার ব্যাখ্যা দিতে পারেনি হরিশ রাওয়াত সরকার। তাই রাষ্ট্রপতি শাসনের সিদ্ধান্তে স্থগিতদেশ দিচ্ছে না ডিভিশন বেঞ্চ। স্থগিত থাকছে আগামিকাল আস্থা ভোটও। ৬ এপ্রিল পর্যন্ত প্রশাসনিক ব্যাপারে নাক গলাতে পারবেন না মন্ত্রিসভার সদস্যরা।
উত্তরাখণ্ডে হরিশ রাওয়াত সরকার টিকে থাকবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তো রয়েছে। বুধবার নৈনিতাল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে আরও বিপাকে হরিশ রাওয়াত। মঙ্গলবার হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছিল ৩১ মার্চ উত্তরাখণ্ড বিধানসভায় আস্থা ভোট করাতে হবে। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বুধবার বিজেপি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। কিন্তু আদালতে হরিশ রাওয়াত সরকার ব্যাখ্যা দিতে পারেনি কেন ৩৫৬ ও ৩৫৬(এ) ধারা উত্তরাখণ্ডে প্রয়োগ হবে না। এরপরই ডিভিশন বেঞ্চ ৷ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে কংগ্রেস।
view comments
বাংলা খবর/ খবর/Uncategorized/
উত্তরাখণ্ডে ৩১ মার্চ আস্থা ভোট নয়, ৭ এপ্রিল পর্যন্ত স্থগিতাদেশ
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement