advertisement

নারদ আঁচে তপ্ত পুরসভার বাজেট অধিবেশন, মেয়রকে বাজেট পেশে বাধা বিরোধীদের

Last Updated:

নারদ আঁচে তপ্ত পুরসভার বাজেট অধিবেশন, মেয়রকে বাজেট পেশে বাধা বিরোধীদের

#কলকাতা: নারদ আঁচে উতপ্ত পুরসভার বাজেট অধিবেশন। শনিবার বাজেট পেশের সময় মেয়রের পদত্যাগের দাবি তুলে নজিরবিহীন বিক্ষোভ শুরু করে বাম ও কংগ্রেস। যোগ দেন বিজেপি কাউন্সিলররাও। শুরু হয় ধাক্কাধাক্কি। অধিবেশন কক্ষের বাইরেও চলে বিরোধীদের বিক্ষোভ।
শনিবার, মেয়র শোভন চট্টোপাধ্যায় পুর-বাজেট পেশ করতে উঠতেই তুলকালাম কাণ্ড। বাজেট পেশে বাধা দেওয়া হয় মেয়রকে। কক্ষের ভেতরেই শুরু হয় বাম-কংগ্রেসের বেনজির বিক্ষোভ। বিরোধীদের অভিযোগ, নারদকাণ্ডে জড়িত মেয়র। তাই তাঁর পদত্যাগ করা উচিত।
বাম-কংগ্রেসের সঙ্গে বিক্ষোভে যোগ দেন বিজেপি কাউন্সিলররাও। কক্ষের ভেতরেই বেধে যায় ধাক্কাধাক্কি, হাতাহাতি। অধিবেশন কক্ষের বাইরেও উত্তেজনা ছড়ায়। বাম ও কংগ্রেস কাউন্সিলররা একযোগে বিক্ষোভ দেখান।
advertisement
advertisement
বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে পালটা তোপ দেগেছেন মেয়র। বিরোধীরা বাজেট অধিবেশন বানচালের কৌশল নিলেও, তা অবশ্য কার্যকরী হয়নি।
view comments
বাংলা খবর/ খবর/Uncategorized/
নারদ আঁচে তপ্ত পুরসভার বাজেট অধিবেশন, মেয়রকে বাজেট পেশে বাধা বিরোধীদের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement