advertisement

কাস্টিং কাউচ থেকে পালিয়ে বেঁচেছিলেন টিসকা চোপড়া ! কীভাবে?

Last Updated:

কাস্টিং কাউচ ব্যাপারটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন নয় ৷ বহু দিন আগে থেকেই নানা হিরোইন,

#মুম্বই: কাস্টিং কাউচ ব্যাপারটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন নয় ৷ বহু দিন আগে থেকেই নানা হিরোইন, এমনকী হিরোরাও মুখে পড়েছেন কাস্টিং কাউচে ৷ কেউ কেউ পড়ে মুখ খুলেছেন, কেউ চুপ করে গিয়েছেন বদনাম হওয়ার ভয় থেকে ৷ কল্কি কোয়েচলিন, রণবীর সিং, কঙ্গনা রানাওয়াত, প্রিয়াঙ্কা চোপড়া নামের তালিকা বেশ বড় !
এবার এই কাস্টিং কাউচ নিয়েই মুখ খুললেন অভিনেত্রী টিসকা চোপড়া ৷ সম্প্রতি এক অনুষ্ঠানে টিসকা জানালেন, ঠিক কীভাবে এক জনপ্রিয় পরিচালকের হাত থেকে বেঁচেছেন তিনি !
টিসকার কথায়, ‘আউটডোর শ্যুটিং চলছিল ৷ আমরা সবাই ব্যস্ত ছিলাম ছবির শ্যুটিংয়ে ৷ আমি নজর করেছিলাম পরিচালকের আমার ওপর নজর রয়েছে ৷ বুঝেছিলাম, উনি ঠিক আমার থেকে কী চাইছিলেন ৷ আমার সন্দেহ শেষমেশ মিটল ষ শ্যুটিংয়ের পর পরিচালক আমাকে বলল, রাতের বেলা আমার ঘরে এস ৷ ডিনার করতে করতে চিত্রনাট্য নিয়ে কথা হবে ৷’
advertisement
advertisement
টিসকা জানালেন, ‘আমি তখনই প্ল্যান করে ফেললাম ঠিক কী করা উচিত ৷ আমি একটা বড় ফুলের তোড়া কিনে, চকোলেট কিনে সোজা হাজির হলাম পরিচালকের রুমে ৷ ততক্ষণে আমি আমার রুমের সমস্ত ফোন কল গুলো পরিচালকের ঘরে ট্র্যান্সফর করে নিয়েছি ৷ ঠিক ওই সময়ই পরিচালকের ছেলে ফোন করে ৷ আর আমি তাঁকে জানাই, আমি পরিচালকের ঘরে আছি ৷ চিত্রনাট্য নিয়ে কথা হচ্ছে ! ব্যস, তারপরেই ব্যাপারটা খতম ! ছবি মুক্তি পায়৷ পরিচালক আমাকে আর কখনও বিরক্ত করেনি !’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কাস্টিং কাউচ থেকে পালিয়ে বেঁচেছিলেন টিসকা চোপড়া ! কীভাবে?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement