advertisement

ঐশ্বর্য, সোনম, কঙ্গনা, কে কে রয়েছেন এবারের কান-এর বলি ব্রিগেডে দেখে নিন

Last Updated:

সাদাত হুসেন মান্টোর বায়োপিক ‘মান্টো’ নিয়ে কান-এ যাচ্ছেন পরিচালক নন্দিতা দাস৷

#কলকাতা: কান ফিল্ম ফেস্টিভ্যাল মানেই রেড কার্পেটে বেশ কিছু ভারতীয় মুখ৷ এবারও তার ব্যতিক্রম হচ্ছে না৷ আট থেকে ১৯ মে ২০১৮ পর্যন্ত চলা ৭১তম কান ফিল্ম ফেস্টিভ্যালে ভারতের উপস্থিতি বেশ জোরালো৷ বিভিন্ন ব্র্যান্ডের প্রচারে যেমন রেড কার্পেটের গ্ল্যামার বাড়াবেন বলি ব্রিগেড, তেমনই ইন্ডিয়া প্যাভিলিয়নে ভারতীয় ছবির স্ক্রিনিংয়েও দেখা যাবে ভারতীয় মুখ৷ জেনে নিন টিম ইন্ডিয়াতে রয়েছেন কারা৷
আন্তর্জাতিক কসমেটিক ব্র্যান্ড ল’রিয়েল-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কানের রেড কার্পেটে নিয়মিত মুখ ঐশ্বর্য রাই বচ্চন ও সোনম কাপুর৷ এবার যোগ দিচ্ছেন দীপিকা পাডুকোনও৷ আগামী ১০-১১ মে রেড কার্পেটে ল’রিয়েল-এর মুখ হিসেবে দেখা যাবে দীপিকাকে৷ ১২-১৩ মে ভারতের প্রতিনিধিত্ব করবেন ঐশ্বর্য এবং ১৪-১৫ মে রেড কার্পেটে হাঁটবেন সোনম৷
advertisement
advertisement
অ্যালকোহল ব্র্যান্ড গ্রে গুজ-এর মুখ হিসেবে ৯-১১ মে রেড কার্পেটে দেখা যাবে কঙ্গনা রনাওয়াতকে৷ অন্য একটি অ্যালকোহল ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করবেন হুমা কুরেশি৷ ডেজার্ট ব্র্যান্ড ম্যগনাম-এর মুখ হিসেবে কান-এ ডেবিউ করছেন ডিজাইনার মণীশ মলহোত্রা৷ সুপারমডেল বেলা হাদিদ-এর জন্য এক্সক্লুসিভ ক্রিয়েশনও প্রদর্শন করবেন তিনি৷
সাদাত হুসেন মান্টোর বায়োপিক ‘মান্টো’ নিয়ে কান-এ যাচ্ছেন পরিচালক নন্দিতা দাস৷ ছবির মুখ্য চরিত্রের অভিনেতারাও উপস্থিত থাকবেন স্ক্রিনিং-এ৷ নওয়াজউদ্দনি সিদ্দিকী, দিব্যা দত্ত, রসিকা দুগ্গল রয়েছেন টিম ‘মান্টো’-তে৷ শেফ বিকাশ খন্নার ডিরেক্টোরিয়াল ডেবিউ দ্য লাস্ট কালার-এর স্ক্রিনিং-এ উপস্থিত থাকবেন ছবির অভিনেত্রী নীনা গুপ্তা৷ মেয়ে মাসাবা গুপ্তার পোশাকেই কান-এ দেখা যাবে তাঁকে৷
advertisement
ইন্দো-ফরাসি প্রযোজনার ছবি দ্য এক্সটা অর্ডিনারি জার্নি অফ দ্য ফকির ছবির স্ক্রিনিং-এ উপস্থিত থাকবেন অভিনেতা ধনুষ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ঐশ্বর্য, সোনম, কঙ্গনা, কে কে রয়েছেন এবারের কান-এর বলি ব্রিগেডে দেখে নিন
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement