advertisement

মদ্যপান করায় গ্রেফতার বিহারের বিজেপি সাংসদপুত্র, তোপের মুখে সরকার

Last Updated:

মদ্যপান করায় বিহারের বিজেপি সাংসদ হরি মাঝির ছেলে রাহুল মাঝিকে গ্রেফতার করল বিহার পুলিশ ৷ শনিবার সন্ধ্যায় রাহুল এবং তাঁর এক বন্ধুকে গয়া মেডিক্যাল কলেজ থানার অন্তর্গত নামা গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ ৷

#পাটনা: মদ্যপান করায় বিহারের বিজেপি সাংসদ হরি মাঝির ছেলে রাহুল মাঝিকে গ্রেফতার করল বিহার পুলিশ ৷ শনিবার সন্ধ্যায় রাহুল এবং তাঁর এক বন্ধুকে গয়া মেডিক্যাল কলেজ থানার অন্তর্গত নামা গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ ৷ ডাক্তারি পরীক্ষায় প্রমাণিত হয়েছে তাঁরা মদ্যপান করছিলেন ৷
গত দু’বছর ধরেই বিহারে মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধি ৷ মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিহারকে মদ-মুক্ত রাজ্য হিসাবে ঘোষণা করার পর থেকে মদ্যপানের বিরুদ্ধে যথেষ্ট কড়া রাজ্য প্রশাসন ৷ কিন্তু গ্রেফতারির পরেই রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন হরি মাঝি ৷ তাঁর দাবি, ওই গ্রামে বেআইনিভাবে মদ বিক্রি হচ্ছে বলে তিনিই পুলিশকে জানিয়েছিলেন ৷ উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাহুলকে গ্রেফতার করেছে বলেও অভিযোগ তোলেন তিনি ৷
advertisement
advertisement
বিহারের জেডিইউ নেতৃত্বাধীন সরকারের শরিক বিজেপি। ফলে এই ঘটনায় বিজেপির নাম জড়িয়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছে শাসক দলও ৷
অন্যদিকে, সাংসদ-পুত্র জেলে যেতেই রাজ্য প্রশাসনকে আক্রমণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা হিন্দুস্তান আওয়াম মোর্চার প্রধান জিতনরাম মাজি। তাঁর দাবি, দলিত বলেই বিজেপি-সাংসদ পুত্রকে জেলে যেতে হল।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মদ্যপান করায় গ্রেফতার বিহারের বিজেপি সাংসদপুত্র, তোপের মুখে সরকার
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement