advertisement

বাজারে আসল ৫,৫০০ টাকার থেকেও সস্তা ৪জি স্মার্টফোন

Last Updated:

সাধ্যের মধ্যে দু’টি 4G স্মার্টফোন বাজারে নিয়ে এল জেন মোবাইল ৷ দুটোই 4G VoLTE স্মার্টফোন বলে জানানো হয়েছে সংস্থার তরফে ৷

#নয়াদিল্লি: সাধ্যের মধ্যে দু’টি 4G স্মার্টফোন বাজারে নিয়ে এল জেন মোবাইল ৷ দুটোই 4G VoLTE স্মার্টফোন বলে জানানো হয়েছে সংস্থার তরফে ৷ হ্যান্ডসেট দুটির নাম অ্যাডমায়ার ড্রাগন ও অ্যাডমায়ার থ্রিল ৷ ভারতীয় বাজারে এর  দাম ৫,২৯০ ও ৪,৬৯০ টাকা ৷
দুটি হ্যান্ডসেটে রয়েছে অ্যান্ড্রয়েড মার্শমেলো অপারেটিং সিস্টেম ৷ রয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর ৷ অ্যাডমায়ার ড্রাগনে ৫ ইঞ্চির ২.৫ ডি স্ক্রিন রয়েছে ৷ অ্যাডমায়ার থ্রিলে রয়েছে ৪.৫ ইঞ্চির ডিসপ্লে ৷
জেন মোবাইলের সিইও জানিয়েছেন, ‘অ্যাডমায়ার ড্রাগন ও অ্যাডমায়ার থ্রিল লঞ্চ হওয়ার পর থেকেই মানুষের মধ্যে এই ফোন নিয়ে উত্তেজনা থাকবে তুঙ্গে ৷ ’
advertisement
advertisement
দুটি স্মার্টফোনে ১ জিবি র‍্যাম, ৪ জিবি ইন্টারনাল মেমরি যা ৩২ জিবি পর্যন্ত এক্সপ্যান্ড করা যেতে পারবে ৷ পাশাপাশি রয়েছে ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ৷
অ্যাডমায়ার ড্রাগনে রয়েছে ২৫০০ mAh ব্যাটারি ৷ অ্যাডমায়ার থ্রিলে রয়েছে ১৭৫০ mAH ব্যাটারি ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
বাজারে আসল ৫,৫০০ টাকার থেকেও সস্তা ৪জি স্মার্টফোন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement