advertisement

আর মাত্র ১০ দিন! ২৪ অক্টোবর থেকে Whatsapp চলবে না অনেক ফোনে, রইল তালিকা

Last Updated:

Whatsapp: ২৪ অক্টোবরের পর আর চলবে না এই সব ফোনে Whatssapp!

কলকাতা: ২৪ অক্টোবর, ২০২৩ এর পর থেকে পুরনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং আইফোনগুলিতে হোয়াটসঅ্যাপ কাজ করা বন্ধ করে দেবে।
হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। কারণ কোম্পানি অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণে কাজ করবে এমন নতুন ফিচার তৈরিতে মনোযোগ দিতে চায়।
পুরনো অ্যান্ড্রয়েড 4.1 এবং পুরনো সংস্করণে চলতি স্মার্টফোনগুলিতে আর এই জনপ্রিয় অ্যাপ কাজ করবে না। হোয়াটসঅ্যাপ একটি অফিসিয়াল নোটে লিখেছে, প্রতি বছর কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা দেখি কোন ডিভাইস এবং সফ্টওয়্যার খুব পুরনো। দেখা হয়, কোনটি সবচেয়ে কম মানুষ ব্যবহার করেছেন।
advertisement
advertisement
আরও পড়ুন- WhatsApp Channels-এ করা যায় এডিটও! কীভাবে করবেন? জেনে নিন খুঁটিনাটি
সেই ডিভাইসগুলি লেটেস্ট সিকিউরিটি আপডেট পাবে না বলে জানিয়ে দিয়েছে সংস্থা। দেখে নেওয়া যাক সেই তালিকা-
Samsung Galaxy S2
Nexus 7
iPhone 5
iPhone 5c
Archos 53 Platinum
Grand S Flex ZTE
Grand X Quad V987 ZTE
advertisement
HTC Desire 500
Huawei Ascend D
Huawei Ascend D1
HTC One
Sony Xperia Z
LG Optimus G Pro
Samsung Galaxy Nexus
HTC Sensation
Motorola Droid Razr
Sony Xperia S2
Motorola Xoom
Samsung Galaxy Tab 10.1
Asus Eee Pad Transformer
Acer Iconia Tab A5003
Samsung Galaxy S
HTC Desire HD
LG Optimus 2X
advertisement
Sony Ericsson Xperia Arc3
২৪ অক্টোবরের পর হোয়াটসঅ্যাপ ডেভেলপাররা ডিভাইসের OS স্বয়ংক্রিয় আপডেট পাবে না।  এই তালিকার বেশিরভাগ ফোনই আজকাল আর তেমন ব্যবহার হচ্ছে না। আপনি যদি এখনও এই ডিভাইসগুলির মধ্যে কোনওটি ব্যবহার করেন তবে আপনাকে একটি নতুন হ্যান্ডসেটে আপগ্রেড করতে হবে৷
শুধু হোয়াটসঅ্যাপ নয়, আরও অনেক অ্যাপ রয়েছে যা আপনি সেই সব ফোনে আর ব্যবহার করতে পারবেন না। আপনি সেটিংসে গিয়ে আপনার OS সংস্করণও চেক করে নিতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
আর মাত্র ১০ দিন! ২৪ অক্টোবর থেকে Whatsapp চলবে না অনেক ফোনে, রইল তালিকা
Next Article
advertisement
৬৬-তে সন্তানসম্ভবা নীনা? জল্পনায় উত্তাল নেটদুনিয়া ! অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী
৬৬-তে সন্তানসম্ভবা নীনা? জল্পনায় উত্তাল নেটদুনিয়া ! অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী
  • ৬৬-তে সন্তানসম্ভবা নীনা?

  • জল্পনায় উত্তাল নেটদুনিয়া !

  • অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement