advertisement

চ্যাট করেন, ফেসবুকের মেসেঞ্জারে আসতে চলেছে বিশাল বড় পরিবর্তন, বদলে যাচ্ছে কী কী?

Last Updated:

এবার ফেসবুকের মেসেঞ্জারে বেশ কিছু বিশাল পরিবর্তন হতে চলেছে। এক নজরে দেখে নেওয়া যাক সমস্ত খুঁটিনাটি।

Technology Tips: facebook is updating messengers
Technology Tips: facebook is updating messengers
#নয়াদিল্লি: জনপ্রিয় অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp-এর মতো ফেসবুক মেসেঞ্জারের চ্যাটগুলিও এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড। কিন্তু ফেসবুকের মেসেঞ্জারে তা ডিফল্ট হিসাবে থাকে না। এই ফিচারটি দীর্ঘদিন ধরেই ফেসবুকের মেসেঞ্জারে রয়েছে। এই ফিচারটি চালু থাকলে মেসেঞ্জারের চ্যাটগুলি এনক্রিপ্টেড হয়৷ অর্থাৎ দু'জন ইউজার ছাড়া সেই চ্যাট ফেসবুকও পড়তে পারে না। এর ফলে সুরক্ষিত থাকে ফেসবুকের ইউজারদের তথ্য। জানা গিয়েছে যে এবার ফেসবুকের মেসেঞ্জারে বেশ কিছু বিশাল পরিবর্তন হতে চলেছে। এক নজরে দেখে নেওয়া যাক সমস্ত খুঁটিনাটি।
এই ফিচারটির একটি সমস্যা হল এনক্রিপ্ট করা চ্যাট চালু করার পরে, ইউজাররা আগের মতো সেই চ্যাট দেখতে পাবেন না। একই সঙ্গে, ফিচারগুলি রেগুলার চ্যাটের তুলনায় কিছুটা কমে যাবে। এমন পরিস্থিতিতে যে সকল ইউজার ফেসবুকের মেসেঞ্জার কম ব্যবহার করেন, তাঁদের এই ফিচারটি ব্যবহার করতে অসুবিধা হবে।
advertisement
advertisement
তবে এখন এটির পরিবর্তন হতে চলেছে। কারণ, ফেসবুক সম্প্রতি ঘোষণা করেছে যে, কোম্পানি এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা চ্যাটে অনেক নতুন ফিচার যুক্ত করতে চলেছে। এর ফলে বদলে যেতে চলেছে ফেসবুকের মেসেঞ্জার।
আরও দেখুন -
ফেসবুকের মেসেঞ্জারের নতুন ফিচারের মধ্যে রয়েছে চ্যাট মিম, কাস্টম চ্যাট ইমোজি, রিয়্যাকশন, গ্রুপ প্রোফাইল ফটো, লিঙ্ক প্রিভিউ এবং অ্যাকটিভ স্টেটাস। এছাড়াও, যখন নতুন বার্তাগুলি এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা চ্যাটে চলে আসবে, তখন একটি অ্যান্ড্রয়েড পপ-আপও সেখানে উপস্থিত হবে৷
advertisement
ফেসবুকের মেসেঞ্জারে এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা চ্যাটে নতুন ফিচার থাকা ভাল নিঃসন্দেহে। কিন্তু তার পরও এটি ডিফল্ট হিসাবে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মতো অনুভূতি দিতে সক্ষম হবে না বলেই জানা যাচ্ছে।
এর জন্য ফেসবুকের পক্ষ থেকেও চেষ্টা চলছে। ফেসবুকের তরফে জানানো হয়েছে যে, ডিফল্ট হিসাবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন তৈরি করার পরীক্ষা চলছে। অর্থাৎ, আগামী মাসে কিছু ফেসবুকের ইউজার এই বিজ্ঞপ্তি পেয়ে যেতে পারেন। তাঁদের চ্যাট এন্ড-টু-এন্ড এনক্রিপশনে আপগ্রেড করা হয়েছে। কিন্তু সঠিক তারিখ সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।
advertisement
ফেসবুকের তরফে জানানো হয়েছে যে, সেই সকল ইউজার নির্বাচন করা হবে র‍্যান্ডম পদ্ধতিতে। ফেসবুকের তরফে জানানো হয়েছে যে, সারা বিশ্বের লাখ লাখ মানুষ মেসেঞ্জারের এই ফিচারের সুবিধা পাবেন।
ইউজাররা যদি এখনই ফেসবুক মেসেঞ্জারে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড চ্যাট করতে চান, তাহলে যাঁর সঙ্গে কথা বলতে চান, সেই চ্যাটে যেতে হবে। তারপর মেনু থেকে সিক্রেট কনভারসেশন নির্বাচন করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
চ্যাট করেন, ফেসবুকের মেসেঞ্জারে আসতে চলেছে বিশাল বড় পরিবর্তন, বদলে যাচ্ছে কী কী?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement