advertisement

Jio Bharat: ১২৩ টাকায় দমদার প্ল্যান, আনলিমিটেড কল ও ১৪ জিবি ডেটা, জিও ভারতের দারুণ অফার

Last Updated:

Jio Bharat: ঘোষণা করা হয়েছে, মাত্র ৯৯৯ টাকায় এই ফোন পাওয়া যাবে৷

জিও ভারত
জিও ভারত
কলকাতা: রিলায়েন্সের হাত ধরে যাত্রা শুরু করল জিও ভারত৷ ভারতকে টুজি মুক্ত তৈরি করাই এখন লক্ষ্য জিও ভারতের৷ দেশের সমস্ত মানুষের কাছে সুলভে ইন্টারনেট পৌঁছে দেওয়াই হবে কাজ৷ দেশে ফাইভ জি পরিষেবা শুরু হয়ে গেলেও দেশের একটা অংশের মানুষ এখনও ইন্টারনেট পরিষেবার বাইরে রয়েছেন, তাঁদের হাতে হাতে ফোন পৌঁছে দিতেই এই ব্যবস্থা৷
আর সেই পরিষেবা দেওয়ার বিষয়ে আকর্ষণীয় প্ল্যান এনেছে জিও ভারত৷ জিও ভারত ঘোষণা করেছে, মাত্র ৯৯৯ টাকায় এই ফোন পাওয়া যাবে৷ এটিতে থাকবে ইন্টারনেট পরিষেবা৷ বলা হয়েছে, অন্য সংস্থার থেকে এখানে ৩০ শতাংশ কম টাকায় ইন্টারনেট ও ৭ গুণ বেশি ডেটা পাবেন গ্রাহকরা৷ এই ফোনের বেসিক প্ল্যানে বলা হয়েছে, সর্বনিম্ন ১২৩ টাকা প্রতি মাসে সারা মাসজুড়ে আনলিমিটেড ফোন করতে পারবেন একজন গ্রাহক, পাশাপাশি, তিনি পাবেন মোট ১৪ জিবি ডেটা৷
advertisement
advertisement
advertisement
সারা বছরের প্ল্যানের খরচ হবে মোট ১২৩৪ টাকা৷ সেখানে সারা বছর আনলিমিটেড কল করতে পারবেন একজন গ্রাহক, পাশাপাশি, মোট ১৬৮ জিবি ডেটা পাবেন৷ সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, এটি অন্য পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির থেকে ২৫ শতাংশ কম টাকার বিনিময়ে পরিষেবা দেবে৷ যেখানে সারা বছরের প্ল্যানে অন্য সংস্থায় খরচ পড়ে ১৭৯৯ টাকা৷ তাতে আনলিমিডেট কলের পাশাপাশি মেলে ২৪ জিবি ডেটা৷
advertisement
আরও পড়ুন – দাম মাত্র ৯৯৯ টাকা ! জলের দরে দুর্দান্ত ফোন বাজারে আনল রিলায়েন্স
জুলাই মাসের ৭ তারিখ থেকে ১৯ লক্ষ জিও ভারত ফোনের যাত্রাপথ শুরু হবে, সেখানে পরীক্ষামূলক ভাবে বাজারে আসবে ১০ লক্ষ ফোন৷ মোট সাড়ে ছ’হাজার তহশিল জুড়ে এই ফোন ছড়িয়ে পড়বে৷
advertisement
advertisement
সংস্থার তরফ থেকে বলা হয়েছে, দেশের ২৫০ মিলিয়ন মানুষের কাছে ইন্টারনেট নির্ভর ফোন পৌঁছে দেওয়াই জিও ভারতের লক্ষ্য৷ যাঁরা এখনও টুজি নির্ভর ফোন ব্যবহার করছেন৷ রিলায়েন্স জিওর চেয়ারম্যান আকাশ আম্বানি বলেছেন, ‘এখনও ভারতে ২৫০ মিলিয়ন মানুষ রয়েছেন, যাঁরা টু’জি যুগে পড়ে আছেন৷ তাঁরা ফোন-ইন্টারনেট মাধ্যমের প্রাথমিক বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত, যেখানে দেশে ফাইভ’জি পরিষেবা শুরু হয়েছে৷’
advertisement
জিও ভারতের ফোনের নাম ‘ভি২’, এতে রয়েছে ১.৭৭ ইঞ্চি টিএফটি ডিসপ্লে৷ রয়েছে একটি এক হাজার এমএএইচের ব্যটারি৷ তবে ফোনটি জিও নেটওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ থাকবে৷ অর্থাৎ এটি ব্যবহার করতে হলে জিওর সিমকার্ড লাগবে৷ এ ছাড়াও এটিতে রয়েছে শক্তিশালী টর্চ লাইট ও এফএম রেডিও৷ পাশাপাশি, ৩.৫ মিমি একটি হেডফোন জ্যাক, থাকছে ০.৩ মেগাপিক্সেলের একটি ক্যামেরা৷ এটিতে ১২৮ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল মেমরি কার্ড ব্যবহারেও সুযোগ থাকছে৷
এটিতে জিও পে-এর মতো ইউপিআই পেমেন্টের অপশন থাকবে, থাকবে জিও সিনেমার মতো অপশন৷ এছাড়াও থাকবে জিও সাভন, যেখানে আট কোটির বেশি গান রয়েছে৷
DISCLAIMER: Network18 and TV18 – the companies that operate news18.com – are controlled by Independent Media Trust, of which Reliance Industries is the sole beneficiary.
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Jio Bharat: ১২৩ টাকায় দমদার প্ল্যান, আনলিমিটেড কল ও ১৪ জিবি ডেটা, জিও ভারতের দারুণ অফার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement