শুরু হল PUBG New State গেমের প্রি-রেজিস্ট্রেশন, জেনে নিন খুঁটিনাটি
- Published by:Ananya Chakraborty
Last Updated:
ইতিমধ্যেই Google Play Store-এ গেমটির প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আসুন, জেনে নেওয়া যাক বিশদে
PUBG New State: কেটে গিয়েছে পাঁচ মাস। গত বছর সেপ্টেম্বরে ব্যান হয়েছিল জনপ্রিয় গেম PUBG Mobile। এর পর থেকে দেশের বাজারে এই গেমের ফিরে আসা নিয়ে একের পর এক জল্পনা শুরু হয়েছে। সরকারের তরফেও আপাতত কোনও সবুজ সঙ্কেত মেলেনি। এরই মাঝে বিশ্ববাজারে আসতে চলেছে PUBG New State ভার্সন। ইতিমধ্যেই Google Play Store-এ গেমটির প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আসুন, জেনে নেওয়া যাক বিশদে!
PUBG কর্পোরেশন সূত্রে খবর, এই সপ্তাহের শেষের দিকে বিশ্ববাজারে লঞ্চ করতে চলেছে PUBG Mobile New State গেম। এক্ষেত্রে ২০৫১ সালের প্রেক্ষাপটে একটি ব্যাটেল রয়্যাল গেমের আদলে তৈরি করা হয়েছে এই PUBG Mobile New State। এবার দেখে নেওয়া যাক, কী ভাবে Google Play Store থেকে গেমের প্রি-রেজিস্ট্রেশন করা যাবে!
প্রথমে, Google Play Store-এ গিয়ে PUBG: New State গেমের প্রি-রেজিস্ট্রেশন পেজ খুলতে হবে।
advertisement
advertisement
যাঁরা ভারতের বাসিন্দা নন, তাঁদের ক্ষেত্রেই উপলব্ধ থাকবে Pre-register অপশন। এবার এই অপশনে ক্লিক করতে হবে।
এবার একটি ডায়ালগ বক্স খুলে যাবে। যেখানে রেজিস্ট্রেশন করার জন্য কনফার্ম অপশনে ক্লিক করতে হবে।
এর পর ok অপশনে ক্লিক করতে হবে।
এর পাশাপাশি একটি অতিরিক্ত অপশনও থাকবে। যেখানে লেখা থাকবে গেম লঞ্চ হওয়ার পর সংশ্লিষ্ট ব্যবহারকারী গেমটি ইনস্টল করতে চান কি না। যদি কেউ সম্মত হয়, তাহলে Install when available বাটনে ক্লিক করতে হবে।
advertisement
দেশে উপলব্ধ নয় PUBG New State:
InsideSport.co-এর প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, দেশে আপাতত উপলব্ধ নয় PUBG New State। কারণ আগের মতোই নিজের অবস্থানে অনড় রয়েছে দেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রক। গেম রি-লঞ্চ নিয়ে PUBG কর্তৃপক্ষের সঙ্গে এখনও পর্যন্ত কোনও রকম বৈঠক করতে চায়নি কেন্দ্রীয় মন্ত্রক। তাই আপাতত ব্যান জারি থাকবে। অদূর ভবিষ্যতেও ব্যান তোলা নিয়ে কোনও পদক্ষেপ করা হচ্ছে না।
advertisement
কী এই PUBG Mobile New State? কেমন দেখতে হয়েছে গেমটি?
সংস্থা সূত্রে খবর, PUBG Mobile গেমের সিকোয়েল হচ্ছে এই PUBG Mobile New State গেম। এক্ষেত্রে গেমের ব্যাটেল রয়্যাল ফরম্যাট জারি থাকছে। তবে গেমের ডিজাইন ও লুকে পরিবর্তন আনা হয়েছে।
আসন্ন ভার্সনে একটি নতুন ম্যাপ ফিচার আসছে। আসছে নতুন প্লেয়ারও।
PUBG Mobile-এর এই নতুন ভার্সনে থাকছে ড্রোন ফিচার।
advertisement
ড্রোনের পাশাপাশি থাকছে একাধিক ফিউচারিস্টিক উইপনস। থাকছে ডেপ্লয়েবল বাঙ্কার।
গেমের সব চেয়ে বড় বৈশিষ্ট্য হল ক্রস-প্ল্যাটফর্ম কমপ্যাটিবিলিটি। শোনা যাচ্ছে, নতুন ভার্সনে একজন মোবাইল গেমার যে কোনও প্লে স্টেশন, Xbox বা PC player-এর বিরুদ্ধেও খেলতে পারবেন!
>
Location :
First Published :
Feb 26, 2021 1:35 PM IST










