বেঙ্গালুরুতেই তৈরি ভারতের এআই চশমা! শুনতে পারে, উত্তরও দিতে পারে এই বিশেষ যন্ত্র
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
India AI Impact Summit 2026-এ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটা বিশেষ চশমা পরেছিলেন। একটি স্টার্টআপ সংস্থার তৈরি ওই বিশেষ এআই চশমা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
India AI Impact Summit 2026-এ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটা বিশেষ চশমা পরেছিলেন। একটি স্টার্টআপ সংস্থার তৈরি ওই বিশেষ এআই চশমা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
বেঙ্গালুরুর সারভাম এআই এই বিশেষ ডিভাইসটি তৈরি করেছে এবং India AI Impact Summit 2026-এ এটা উন্মোচন করা হয়েছে। মেটা এবং রে ব্যান যে বিশেষ এআই গ্লাস তৈরি করেছে তারই ভারতীয় বিকল্প হিসাবে ওই সারভাণ এআই সংস্থার চশমাকে দেখা হচ্ছে।
advertisement
advertisement
Sarvam Kaze-এর বিশেষত্ব কী?
এই চশমা ব্যবহারকারীর প্রশ্ন শুনতে, বুঝতে এবং উত্তর দিতে পারে, আর ব্যবহারকারী যা দেখছে সেটা ক্যাপচার করতে পারে।
অন্যান্য চশমার থেকে এই ধরনের চশমা আলাদা, এটা সারভাম-এর নিজস্ব এআই সিস্টেমে চলবে চলে, যেটা ভারতীয় ভাষা এবং ভারতের বিভিন্ন জায়গার জন্য অপটিমাইজড।
এটার “চশমার মতো” ফ্রেম আছে, arms-এ এমবেডেড ক্যামেরা এবং মাইক্রোফোন আছে। বিভিন্ন এআই নির্ভর যন্ত্র বানাতে বিশেষ ভাবে পারদর্শী এই সংস্থা।
advertisement
ব্যবহারকারীদের পছন্দ মতো ফিচার পাওয়া যাবে সারভামের এই চশমায়। এই চশমা Real-time interaction support করে।
কবে এই চশমা বাজারে পাওয়া যাবে?
Sarvam AI-এর সহ প্রতিষ্ঠাতা শেয়ার করা ছবিতে প্রধানমন্ত্রীকে দেখা গিয়েছে এই চশমা পরতে। কোম্পানির মতে, সারভাম কেজ সম্ভবত মে মাসে বাজারে পাওয়া যাবে। এই চশমা সম্পূর্ণ ভারতেই তৈরি করা হয়েছে।
advertisement
Sarvam AI ঠিক কী তৈরি করছে?
Sarvam AI হচ্ছে সেই টিমগুলোর মধ্যে একটা, যারা ‘ফাউন্ডেশনাল এআই মডেল’ তৈরি করছে। ওরা ভারতীয় ভাষার জন্য Large Language Models (LLMs) এবং Speech Models তৈরি করছে। এই models voice interfaces, document processing এবং citizen services-এর জন্য useful হবে।
কেন এটা গুরুত্বপূর্ণ
এই development ‘IndiaAI Mission’-এর পটভূমিতে গুরুত্বপূর্ণ বলে ধরা হচ্ছে। কেন্দ্রীয় সরকার মার্চে এই প্রকল্প শুরু করেছে, যার বাজেট ১০,৩৭২ কোটি টাকা।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 18, 2026 6:45 PM IST










