advertisement

অ্যান্ড্রয়েডের পর এবার iPhone-এও মিলবে ভীম অ্যাপ !

Last Updated:

প্রতিশ্রুতিপূরণ করে অবশেষে এবার অ্যাপেল অ্যাপ স্টোরে জায়গা করে নিল ভীম অ্যাপ ৷

#নয়াদিল্লি: নোট বাতিলের পর থেকে নগদ সঙ্কটে ভুগছিল গোটা দেশ ৷ তাই ক্যাশলেস লেনদেনকে বেশিরভাগ মানুষের মধ্যে পৌঁছে দিতে, বলা যায় উৎসাহী করে তুলতে নতুন পদক্ষেপ নিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷ লঞ্চ করেছিল ভীম অ্যাপ ৷ অ্যান্ড্রয়েড ফোনের জন্য লঞ্চ করা হলেও iOS ফোনের জন্য তখন অ্যাপটি লঞ্চ করা হয়নি ৷ তবে জানানো হয়েছিল খুব শীঘ্রই iOS ফোনের জন্য বাজারে আনা হবে ভীম অ্যাপ ৷ সেই প্রতিশ্রুতিপূরণ করে অবশেষে এবার অ্যাপেল অ্যাপ স্টোরে জায়গা করে নিল ভীম অ্যাপ ৷ জানা গিয়েছে, অ্যাপেল অ্যাপ স্টোর থেকে ভীম অ্যাপ ডাউনলোড করে তা ব্যবহার করতে পারবেন অ্যাপেল ব্যবহারকারীরা ৷
নোট বাতিলের পর সাধারণ মানুষকে ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করার জন্য একের পর এক নতুন অ্যাপ লঞ্চ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় অ্যাপটি হল ভীম অ্যাপ ৷ এরই মধ্যে প্রায় এক কোটিরও বেশি মানুষ এই অ্যাপটি ডাউনলোড করেছেন ৷ অল্পদিনের মধ্যেই মানুষের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই অ্যাপটি ৷
advertisement
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) জানিয়েছে, এবার অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করে এই অ্যাপের মাধ্যমে সহজে ও দ্রুত লেনদেন করতে পারবেন ব্যবহারকারীরা ৷
advertisement
iOS প্ল্যাটফর্মে এবার যোগ হল ভীম অ্যাপ ৷ এর জেরে ১০০ শতাংশ স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে এই অ্যাপ ৷ ফলে আরও মানুষ ডিজিটাল লেনদেন করতে পারবেন ৷ গুগল প্লে স্টোর ও অ্যাপেল স্টোরে ডাউনলোড চার্টে সবার উপরে রয়েছে এই অ্যাপ ৷ আপাতত অ্যাপটি ইংরেজি ও হিন্দিতে পাওয়া যাবে অ্যান্ড্রয়ড ফোনের জন্য ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
অ্যান্ড্রয়েডের পর এবার iPhone-এও মিলবে ভীম অ্যাপ !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement