advertisement

মোবাইল নম্বর Jio-তে পোর্ট করাবেন ভাবছেন? জেনে নিন উপায়

Last Updated:

How to port your mobile number to Jio: কেউ যদি পোস্টপেইড কানেকশনে পোর্ট করাতে যান, তাহলেও আপনাকে এই একই পদ্ধতি মেনে চলতে হবে

How to port your mobile number to Jio: মোবাইল নেটওয়ার্ক দুনিয়ায় বিপ্লব এনেছিল জিও (Jio) ৷ লঞ্চ হওয়ার কিছু দিন পরেই অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে ছাপিয়ে গিয়েছিল Jio। একের পর এক সস্তায় নতুন প্ল্যান নিয়ে এসে জনপ্রিয়তার শীর্ষে জিও৷ এবার নিজের বাড়িতে বসেই সহজেই নম্বর পোর্টিংয়ের সুবিধা দিচ্ছে Jio। অনলাইন এবং অফলাইন দু'রকম উপায়েই Jio-তে পোর্ট করতে পারবেন অন্য যে কোনও নেটওয়ার্কের গ্রাহকেরা (How to port your mobile number to Jio)।
জেনে নিন অন্য যে কোনও নেটওয়ার্ক থেকে Jio-তে পোর্ট করাতে গেলে গ্রাহকদের কী কী হবে...
  • আপনি যে মোবাইল নম্বরটিকে পোর্ট করতে চাইছেন সেখান থেকে PORT লিখে 1900 নম্বরে একটি SMS পাঠিয়ে দিন। এটা করলে আপনি UPC জেনারেট করছেন।
advertisement
  • এরপর 1901 নম্বর থেকে UPC Code আপনার ফোনের মেসেজে চলে আসবে, তাতেই জানানো থাকবে Sim-এর এক্সপায়ারি ডেট।
advertisement
  • এবার আপনি সেই UPC Code-সহ, আইডি প্রুফ ও অ্যাড্রেস প্রুফ নিয়ে যে কোনও নিকটবর্তী Jio স্টোরে বা Jio রিটেলারের যান। সেখানে গিয়ে এই তথ্য গুলি দিন।
  • তথ্য জমা করার কিছু দিনের মধ্যেই আপনার নম্বর পোর্ট হয়ে যাবে এবং আপনি তখন Jio-র গ্রাহক হয়ে যাবেন।
advertisement
কেউ যদি পোস্টপেইড কানেকশনে পোর্ট করাতে যান, তাহলেও আপনাকে এই একই পদ্ধতি মেনে চলতে হবে। তবে সে ক্ষেত্রে একটা বিষয় অতি অবশ্যই মাথায় রাখতে হবে যে, আপনার বর্তমান টেলিকম অপারেটরের সমস্ত পেন্ডিং বিল মিটিয়ে দিতে হবে।
advertisement
আর প্রিপেইড গ্রাহকদের নম্বর পোর্ট করার সময় এটা মাথায় রাখতে হবে যে ব্যালেন্স কিন্তু ক্যারি ফরোয়ার্ড হবে না। কোনও নতুন নম্বরই ৯০ দিন পেরনোর আগে পোর্ট করা যায় না। যেদিনের উল্লেখ থাকবে, সেদিনই পুরনো নেটওয়ার্কের সিগন্যাল হঠাৎ চলে যাবে। তখন নতুন সার্ভিস প্রোভাইডারের দেওয়া সিমকার্ড ব্যবহার করবেন।
advertisement
সরকারের নিয়ম অনুজায়ি, আপনি যদি একই টেলিকম সার্কেলের মধ্যে নম্বর পোর্ট করছেন তাহলে আপনার নম্বর ৩ দিনে অ্যাক্টিভেট হয়ে যাবে। অন্য টেলিকম সার্কেলে পোর্ট হলে ৫ দিন সময় লাগবে।
কেউ যদি অনলাইনে Jio-তে পোর্ট করাতে চান, তাহলে তাঁকে প্রথমেই Jio ওয়েবসাইটে যেতে হবে। বা Jio App থেকেও এই একই পদ্ধতি অবলম্বন করে পোর্ট করা যেতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
মোবাইল নম্বর Jio-তে পোর্ট করাবেন ভাবছেন? জেনে নিন উপায়
Next Article
advertisement
ফিরে এল পুরনো স্মৃতি, হারের পর মাঠেই সঞ্জীব গোয়েঙ্কার রোষের মুখে ঋষভ পন্থ ! ভাইরাল ভিডিও ঘিরে চর্চা
ফিরে এল পুরনো স্মৃতি, হারের পর মাঠেই সঞ্জীব গোয়েঙ্কার রোষের মুখে ঋষভ পন্থ ! ভাইরাল ভিডিও ঘিরে চর্চা
  • ফিরে এল পুরনো স্মৃতি

  • হারের পর মাঠেই সঞ্জীব গোয়েঙ্কার রোষের মুখে ঋষভ পন্থ !

  • ভাইরাল ভিডিও ঘিরে চর্চা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement