advertisement

এবার থেকে এক ক্লিকেই Apple Photos sync হবে Google photos-এ, আসছে নতুন আপডেট!

Last Updated:

এই অটোমেটিক sync অপশন চালু করা বা বন্ধ করার জন্য iPhone বা ipad-এ Google Photos-এ যেতে হবে

এত দিন Apple-এর কিছু বিধিনিষেধের জন্য ম্যানুয়ালি আইফোনে (iPhone) থাকা ফটো Google Photos-এ রাখতে হত। এ বার সেই সমস্যা মিটতে চলেছে। আপডেট হচ্ছে Google Photos। যাতে এ বার থেকে Apple iPhone ও iPad ব্যবহারকারীরা ফটো sync করার অপশন পাবেন। একই হবে Google Photos-এর ক্ষেত্রেও।
Apple iPhone বা iPad ব্যবহার করেন এমন অনেকেই রয়েছে যাঁরা Google Photos বা cloud-এর ফ্যান। কিন্তু এত দিন ওই সংস্থার কিছু নিয়মের জন্য দুই অ্যাপের মাঝে sync করার কোনও অপশন ছিল না। কিন্তু চাহিদার খাতিরেই সেই বিধিনিষেধ উঠে যাচ্ছে এবং Google Photos-এর আগামী আপডেট থেকে এই sync করার বিষয়টি উপলব্ধ হবে। এবং চাইলেই পছন্দের ছবি Apple storage থেকে Google Photos-এ sync করা যাবে।
advertisement
এ বিষয়ে Google-এর তরফে জানানো হয়েছে, Apple Photos ও Google Photos আপনা থেকেই sync হয়ে যাবে, যখনই এর মধ্যে কোনও একটি ছবির উপর গিয়ে ফেভারিট অপশনে ক্লিক করা হবে। Google-এ স্টার Photos বা ফেভারিট Photos আপনা থেকেই Apple-এও ফেভারিট হয়ে যাবে। আর Apple-এর হার্ট Photos আপনা থেকেই Google Photos-এ ফেভারিট ফোটো হয়ে যাবে।
advertisement
advertisement
এই অটোমেটিক sync অপশন চালু করা বা বন্ধ করার জন্য iPhone বা ipad-এ Google Photos-এ যেতে হবে। উপরের ডানদিকে অ্যাকাউন্ট প্রোফাইল ফোটোয় ক্লিক করতে হবে। সেখানে ফোটো সেটিংয়ে ক্লিক করতে হবে। যে উইন্ডোটি আসবে তাতে গিয়ে Apple photos-এ ক্লিক করতে হবে। এর পর Sync favourites অপশনে ক্লিক করতে হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, এ ক্ষেত্রে Google photos-এ একটি প্রম্পট আসতে পারে, যাতে সোজাসুজি এই sync-এর অপশন থাকবে।
advertisement
একই ভাবে কেউ যদি কোনও ফটো Apple-এ গিয়ে আনফেভারিট করে দেন, তা হলে সেটি আপনা থেকেই sync থাকবে না।
Android Police-এর তরফে জানানো হয়েছে, Google Photos-এ কোনও ছবির উপর কেউ স্টার ক্লিক করলেই সঙ্গে সঙ্গে Apple Photos app-এ তা sync হয়ে যাবে। তবে, Apple Photos app থেকে Google Photos-এ sync হতে একটু সময় লাগবে।
advertisement
প্রসঙ্গত, দ্বিতীয় জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপ হিসেবে Google Photos চলতি বছর ৫ মিলিয়ন ডাউনলোডের ক্যাটেগরিতে ঢুকেছে। তবে, এ ক্ষেত্রে উল্লেখ করা ভালো, বেশ কিছু অ্যান্ড্রয়েড ফোনে Google Photos প্রি-ইনস্টলড থাকে। সেই ফোনগুলিতেও যদি ইনস্টল হত, তা হলে সংখ্যাটা আরও বাড়ত বলে মনে করছে সংস্থা।
গতমাসেই Google-এর তরফে জানানো হয়, Google Photos-এর আনলিমিটেড cloud storage বন্ধ হতে চলেছে। বদলে ব্যবহারকারীদের Google One-এর সাবস্ক্রিপশন নিতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এবার থেকে এক ক্লিকেই Apple Photos sync হবে Google photos-এ, আসছে নতুন আপডেট!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement