advertisement

জিও-র নন প্রাইম মেম্বররা কীভাবে পাবেন 'ধন ধনা ধন' অফারের সুবিধা ?

Last Updated:

জিও 'নন প্রাইম' গ্রাহক অথবা এখনও জিও গ্রাহক নন তারা কী এই সুবিধা পাবেন ৷

#মুম্বই: প্রথমে ওয়েলকাম অফার, তারপর হ্যাপি নিউ ইয়ার ও সামার সারপ্রাইজ অফার ৷ এবার এল ধন ধনা ধন অফার ৷ একের পর এক আকর্ষণীয় অফার এনে টেলিকম দুনিয়ায় বিপ্লব এনেছিল রিলায়েন্স জিও ৷ বর্তমান যুগে ইন্টারনেটই এখন সব ৷ আর ল্যাপটপ-ডেস্কটপের চেয়ে মোবাইলে ইন্টারনেট ব্যবহারের মাত্রা অনেকাংশেই বেড়েছে এখন ৷  রিল্যায়েন্স জিও আসার পর সেটা আরও বেড়েছে ৷  জিও-র ‘ডেটাগিরি’র সঙ্গে তাল মেলাতে রীতিমতো নড়েচড়ে বসতে হয়েছে বাকি মোবাইল সংস্থাগুলিকে ৷
জিও-কে টক্কর দিতে গিয়ে প্রায় নাজেহাল বাকি সংস্থাগুলি ৷ কিন্তু সম্প্রতি সামার সারপ্রাইজ অফার বন্ধ করার নির্দেশ দেয় ট্রাই ৷ এর জেরে কিছুটা হলেও স্বস্তি পেয়েছিল বাকি মোবাইল সংস্থাগুলি ৷ কিন্তু তা দীর্ঘস্থায়ী হল না ৷ কারণ গ্রাহকদের জন্য আরও একটা নতুন দুর্দান্ত অফার ঘোষণা করল মুকেশ আম্বানির সংস্থা জিও ৷ নাম ‘জিও ধন ধনা ধন অফার’ ৷ এই অফারে মাত্র ৩০৯ ও ৫০৯ টাকার রিচার্জ করলেই ফের দারুণ সব  সুবিধা পেতে চলেছেন জিও-র গ্রাহকরা ৷ ৩০৯ টাকার সার্ভিস প্যাকে গ্রাহকরা পাবেন প্রতিদিন ১জিবি করে ৪জি ইন্টারনেট ডেটা অর্থাৎ মাসে ৩০জিবি ডেটা ৷ অন্যদিকে ৫০৯ টাকার রিচার্জ করলে পাওয়া যাবে প্রতিদিন ২জিবি করে ৪জি ডেটা, অর্থাৎ মাসে মোট ৬০ জিবি ডেটা ৷
advertisement
সামার সারপ্রাইজ অফারের মতো এখানেও প্রথমে গ্রাহকদের নিজেদের সিম জিও প্রাইমে আপগ্রেড করতে হবে ৷ এরপর ৩০৯ ও ৫০৯ টাকায় রিচার্জ করতে হবে ৷ যাঁরা ইতিমধ্যেই জিও প্রাইমে সিম আপগ্রেড করেছেন, তাঁরা এই অফার তো পাবেনই ৷
advertisement
কিন্তু প্রশ্ন হল যারা  জিও 'নন প্রাইম' গ্রাহক অথবা এখনও জিও গ্রাহক নন তারা কী এই সুবিধা পাবেন ৷ সকলের মনে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ৷
advertisement
সংস্থার তরফে জানানো হয়েছে যারা জিও 'নন প্রাইম' গ্রাহক অথবা এখনও জিও গ্রাহক নন তাদের জন্য (৩০৯ + ৯৯) ৪০৮ টাকার ট্যারিফ প্ল্যানে এই পরিষেবা দেবে জিও।
অন্যদিকে, প্রত্যেকদিন ২ জিবি করে ডেটা ব্যবহার করতে হলে জিও গ্রাহক নন কিংবা জিও প্রাইম মেম্বারশিপ করাননি, তাদের (৫০৯+৯৯) ৬০৮ টাকা দিয়ে রিচার্জ করাতে হবে । তাহলেই ধন ধনা ধন অফারের সমস্ত সুবিধা তারা উপভোগ করতে পারবেন ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
জিও-র নন প্রাইম মেম্বররা কীভাবে পাবেন 'ধন ধনা ধন' অফারের সুবিধা ?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement