advertisement

Digital Car Key: স্মার্টফোনই গাড়ির চাবি! বাজারে এল গুগলের নতুন ফিচারযুক্ত স্মার্ট কার কি

Last Updated:

কীভাবে কাজ করে ডিজিটাল গাড়ির চাবি? ভারতে কি ডিজিটাল গাড়ির চাবির সুবিধা পাওয়া যাচ্ছে? জেনে নিন

কীভাবে কাজ করে ডিজিটাল গাড়ির চাবি?
কীভাবে কাজ করে ডিজিটাল গাড়ির চাবি?
নয়াদিল্লি: বাজারে এল গুগলের নতুন ফিচারযুক্ত স্মার্ট কার কি ফিচার। হ্যাঁ! এবারে গাড়ির চাবিও হবে ডিজিট্যাল। এর আগেও অবশ্য গুগল তার অ্যান্ড্রয়েড স্মার্টফোন, ওয়ার ওএস স্মার্টওয়াচ, গুগল টিভি এবং অন্যান্য ডিভাইসের জন্য অনেক নতুন নতুন ফিচার নিয়ে এসেছে। এই ডিভাইসগুলি ছাড়াও গুগল কিছু অ্যাপ এবং সার্ভিসিং সিস্টেমও উন্নত করার চেষ্টা করছে। এই ফিচারগুলির মধ্যে অ্যান্ড্রয়েডের গুগল ওয়ালেট অ্যাপও রয়েছে। আর এবার ব্যবহারকারীরা তাদের ডিজিটাল গাড়ির চাবিও অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন।
গুগল নিজের Google I/O 2021-এর সময় ঘোষণা করেছিল যে কোম্পানি এমন একটি ফিচার নিয়ে বর্তমানে কাজ করছে যা ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড ডিভাইস ওয়ালেট অ্যাপে সেভ করে রাখা ডিজিটাল গাড়ির চাবির মাধ্যমে তাদের গাড়ি আনলক করার সুবিধে দেবে। তবে আপাতত কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রাহকদের জন্য এই ফিচারটি ঘোষণা করেছে।
আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!
ভারতে কি ডিজিটাল গাড়ির চাবির সুবিধা পাওয়া যাচ্ছে?
advertisement
advertisement
আমাদের দেশে এই ফিচারটি চালু হতে আরও কিছুদিন সময় লাগবে। বর্তমানে ডিজিটাল কার কি শেয়ারিং ফিচার শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্যই উপলব্ধ। এছাড়াও এই ফিচারটি বর্তমানে শুধুমাত্র Google Pixel ৬ ও ৭ সিরিজ এবং স্যামসাং-এর Galaxy S21 এবং S22 লাইনআপের মতো কয়েকটি মডেলের জন্যই চালু করা হয়েছে। এছাড়াও এই ফিচারটি শুধুমাত্র নির্বাচিত কিছু গাড়ির ক্ষেত্রেই কার্যকর হবে।
advertisement
কীভাবে কাজ করে এই ফিচার?
গাড়ির চাবিগুলির ডিজিটাল ভার্সন যা ব্যবহারকারীর গাড়ি আনলক করতে সাহায্য করে তা ডিজিটাল কার কি নামে পরিচিত। এর সাহায্যে ব্যবহারকারীরা ফোনে শুধুমাত্র একবার ট্যাপ করেই তাঁদের গাড়ি আনলক করতে পারেন। তবে এর জন্য ডিভাইসটির এনএফসি রেঞ্জের মধ্যে থাকা আবশ্যক।
advertisement
ডিজিটাল গাড়ির চাবি যেমন গুগল ওয়ালেটে সেভ করা যেতে পারে, তেমনই তা অন্যদের সঙ্গেও শেয়ার করা যেতে পারে। এর মাধ্যমে, গাড়ির মালিকও জানতে পারবেন তাঁর গাড়িটি কোন সময় কে ব্যবহার করেছিলেন।
ডিজিটাল কার কি শেয়ারিং ফিচারের সুবিধা
এই প্রযুক্তি ভবিষ্যতে গাড়ির চাবির ব্যবহার সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করতে পারে। বিশেষ ভাবে এই ফিচারের অন্যতম সুবিধে হল এর সাহায্যে গাড়ির মালিক যথাস্থানে না থেকেও যে কোনও জায়গা থেকে নিজের গাড়িটিকে শেয়ার করতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Digital Car Key: স্মার্টফোনই গাড়ির চাবি! বাজারে এল গুগলের নতুন ফিচারযুক্ত স্মার্ট কার কি
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement