advertisement

ট্রাইয়ের নিয়ম মেনেই দামে বদল আনতে চলেছে রিলায়েন্স জিও

Last Updated:

সংস্থার তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, সরকার এবং ট্রাই চাইলেই দাম বাড়ানো হবে ৷

#মুম্বই: মোবাইল ফোন কল বা ডেটা পরিষেবার দাম বাড়াতে চলেছে রিলায়েন্স জিও ৷ মঙ্গলবার সংস্থার তরফে জানানো হয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই দাম বাড়ানো হবে ৷ তবে দাম বাড়ানো হলেও সেটা সমস্ত দিক বিচার করেই করা হবে যাতে ডেটা ব্যবহারে এর কোনও প্রভাব না পড়ে ৷
সংস্থার তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, সরকার এবং ট্রাই চাইলেই দাম বাড়ানো হবে ৷ পাশাপাশি ডিজিটাল ইন্ডিয়া গড়তে গ্রাহকদের কাছে সস্তায় ডেটা পরিষেবা পৌঁছে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে সংস্থার তরফে ৷ জিও-র তরফে আরও জানানো হয়েছে যে ২জি ব্যবহারকারীদের কাছে ৪ জি পরিষেবা পৌঁছে দেওয়া তাদের মূল লক্ষ্য ৷
অন্য মোবাইল নেটওয়ার্ক প্রদানকারী সংস্থাগুলির মতো সরকার ও ট্রাইয়ের নিয়ম মেনেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷ টেলিকম সেক্টরের উন্নতির পাশাপাশি গ্রাহকদের সুবিধার কথাও মাথায় রাখা হবে ৷ দাম এমন ভাবে বাড়ানো হবে যাতে ডেটা পরিষেবা বা ডিজিটাল ইন্ডিয়া তৈরির লক্ষ্যে কোনও বাধা সৃষ্টি না হয় ৷
advertisement
advertisement
অন্যদিকে, আগামী ১ ডিসেম্বর থেকে ট্যারিফ রেট বাড়াতে চলেছে ভোডাফোন আইডিয়া ৷ গোটা বিশ্বে এই মুহূর্তে ভারতেই সবচেয়ে সস্তায় মোবাইল ডেটা পাওয়া যায় ৷ মোবাইল ডেটা-র চাহিদাও দিন দিন বেড়েই চলেছে ৷ কিন্তু এবার বিভিন্ন ট্যারিফের দাম বাড়াতে চলেছে ভোডাফোন আইডিয়া ৷ এমনটাই সংস্থার তরফে জানানো হয়েছে গত বৃহস্পতিবার ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ট্রাইয়ের নিয়ম মেনেই দামে বদল আনতে চলেছে রিলায়েন্স জিও
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement