advertisement

এবার Jio-এর সঙ্গে PUBG Lite ! জিওতে রেজিস্টার করলেই দারুণ উপহার

Last Updated:
#নয়াদিল্লি: পাবজি খেলায় মত্ত গোটা দেশ ৷ যেদিকে তাকাবেন, দেখবেন নেটিজেনরা হাতে ফোন, ফোনে চোখ নিয়ে ব্যস্ত পাবজি খেলাতে ৷ তবে পাবজি খেলতে গিয়েই অনেকেই পড়ছেন সমস্যায়, অনেকেই বলছেন, এই খেলার সফটওয়্যার এতটাই ভারি যে ফোনের মেমোরিতে পড়ছে চাপ ৷
তবে পাবজির তরফ থেকে হতাশ করা হয়নি প্লেয়ারদের ৷ তাই বাজারে আসছে নতুন PUBG Lite৷ যা কিনা আগের পাবজি থেকে অনেকটাই হালকা গ্রাফিক্সের দিক থেকে ৷ আর সেই PUBG Lite -এর সঙ্গেই এবার গাঁটছড়া বেঁধে ফেলল Jio ৷ জিও-র হাত ধরেই ভারতের বাজারে পা রাখতে চলেছে PUBG Lite ৷
আর এই গাঁটছড়ার ফলে জিও ব্যবহারকারীরা PUBG Lite-এ পাবেন দারুণ উপহার ৷ তা কীভাবে ডাউনলোড করবেন? কীভাবে পাবেন এই উপহার?
advertisement
advertisement
তার জন্য লগইন করতে হবে https://gamesarena.jio.com ৷
সেখানেই থাকবে একটি ফর্ম ৷ যেখানে ইমেল দিয়ে রেজিস্টার করতে হবে ৷ সেই মেলেই পৌঁছে যাবে একটি বিশেষ কোড ৷ খেলা শুরুর আগে সেই কোড দিলেই ব্যবহারকারী পেয়ে যাবেন বিশেষ উপহার ৷
PUBG Lite- ডাউনলোড করুন ৷ তারপর এবার Jio-এর সঙ্গে PUBG Lite ! জিওতে রেজিস্টার করলেই দারুণ উপহার করার পর মেনু স্টোরে গিয়ে বোনাস বা গিফট কোডে ক্লিক করে সেখানেই কোডটি বসালেই পেয়ে যাবেন বিশেষ উপহার ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এবার Jio-এর সঙ্গে PUBG Lite ! জিওতে রেজিস্টার করলেই দারুণ উপহার
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement