advertisement

OnePlus 8 Pro-এর প্রথম সেল সোমবার, পেয়ে যান ৪০০০ টাকার বেশি ক্যাশব্যাক

Last Updated:

জেনে নিন OnePlus 8 Pro স্পেসিফিকেশন, দাম ও অফার্স

#নয়াদিল্লি: অপেক্ষার অবসান। ১৫ থেকে শুরু হচ্ছে OnePlus 8 Pro-এর সেল। ২৯ মে থেকে বিক্রি শুরু হওয়ার কথা ছিল OnePlus 8 ও OnePlus 8 Pro-এর। কিন্তু উৎপাদন শুরু দেরিতে হওয়ার কারণে সেল পিছিয়ে দিয়েছে চিনের সংস্থাটি। শুধুমাত্র অ্যামাজন থেকেই কেনা যাবে OnePlus 8 Pro।
OnePlus 8 Pro -এর দাম
টিপস্টার মিকুল শর্মা অনুযায়ী, ১৫ জুন দুপুর ১২টা থেকে Amazon-এ ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে OnePlus 8 Pro 5G। 8GB RAM আর 128 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৫৪,৯৯৯ টাকা। আর 12GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ করতে হবে ৫৯,৯৯৯ টাকা। প্রথম সেলে বেশ কিছু অফারো দিচ্ছে কোম্পানি।
advertisement
গ্রাহকরা যদি এই ফোনটি SBI-এর ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে ফোনটি কেনেন তাহলে পেয়ে যাবেন ২,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। যে গ্রাহকরা EMI-এর সাহায্যে এই ফোনটি কিনবেন তাঁরাও পেয়ে যাবেন এই ছাড়। এছাড়াও রয়েছে নো কস্ট EMI, ১২ মাসের জন্য। জিও গ্রাহকরা পেয়ে যাবে ৬০০০ টাকার বেনিফিট আর অ্যামাজন পে ব্যবহার করে পেমেন্ট করলে গ্রহাকরা অতিরিক্ত ১০০০ টাকার ক্যাশব্যাক পেয়ে যেতে পাড়েন।
advertisement
advertisement
OnePlus 8 Pro স্পেসিফিকেশন
OnePlus 8 Pro-তে থাকছে 6.78 ইঞ্চি QHD+ Fluid AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট থাকছে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 7nm প্রসসের, সঙ্গে 12GB পর্যন্ত RAM ও 256GB পর্যন্ত স্টোরেজ। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব OxygenOS।
ব্যাটারি
ফোনের ভিতরে রয়েছে 4,510mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জিং ও 30W ওয়্যারলেস চার্জিং।
advertisement
ক্যামেরা
OnePlus 8 Pro-র পিছনে চারটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল Sony IMX689 সেন্সর সঙ্গে। 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, 48 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 5 মেগাপিক্সেল কালার ফিল্টার। সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল Sony IMX471 সেন্সর।
কানেক্টিভিটি আর রঙ
কানেক্টিভিটির জন্য এই ফোনে 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth v5.1, GPS/ A-GPS, NFC, ও USB Type-C পোর্ট রয়েছে। তিনটি রঙে পাওয়া যাবে ফোনটি - Onyx Black, Glacial Green আর Ultramine Blue।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
OnePlus 8 Pro-এর প্রথম সেল সোমবার, পেয়ে যান ৪০০০ টাকার বেশি ক্যাশব্যাক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement