advertisement

OnePlus 6t-র থেকে কম দামে লঞ্চ হল OnePlus 7, রয়েছে আকর্ষণীয় ফিচার্স

Last Updated:
OnePlus 7 Pro-এর সাথেই লঞ্চ হয়েছে OnePlus 7। OnePlus 7 Pro-তে রয়েছে কার্ভড নচলেস ডিসপ্লে সাথে 90Hz রিফ্রেশ রেট। ফোনের পিছনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা, সেলফির জন্য রয়েছে পপ আপ ক্যামেরা আর রয়েছে বিশাল শক্তিশালী হার্ডওয়্যার। কিন্তু তাও OnePlus 7 ফোন সবার নজর কেড়েছে।
OnePlus 7 ফোনে কার্ভ সুপার ফাস্ট ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা না থকালেও এই ফোনে আপনি পেয়ে যাবেন Snapdragon 855 প্রসেসর Adreno 640 GPU-র সাথে। এই ফোনে পেয়ে যাবেন 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ আর UFS 3.0 । OnePlus 7 ফোনে রয়েছে OnePlus 6T ফোনের মতো ডিজাইন। ছবি তোলার জন্য OnePlus 7 এ থাকছে 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনের ওয়াটার ড্রপ নচ এ থাকছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা। OnePlus 7 Pro-র মতো এই ফোনে থাকছে ফ্রন্ট ফেসিং ডুয়াল স্টেরিও স্পিকার।
advertisement
OnePlus 7 ফোনে সবচেয়ে বড় আকর্ষণ হল এই ফোনের দাম। 32,999 টাকা থেকে OnePlus 7 এর দাম শুরু যা OnePlus 6T ফোনের লঞ্চ প্রাইস থেকে কম। অক্টোবর মাসে লঞ্চ হয়েছিল OnePlus 6T, আরএই ফোনটির দাম শুরু হয়েছিল 37,999 টাকা থেকে। মানে OnePlus 7-এর চেয়ে 5,000 টাকার বেশি। যদিও এখন OnePlus 6T পাওয়া যাছে 32,999 টাকায় (8GB + 128GB)। একই দামে আপনি নতুন ফোনে পেয়ে যাবেন, যাতে রয়েছে আরও ভাল হার্ডওয়্যার, আরও ভাল ক্যামেরা, লেটেস্ট সফটওয়্যার আর লাল রঙের মডেল ।
advertisement
advertisement
OnePlus 7 Pro সত্যি প্রিমিয়াম সেগমেন্টে একটি বেস্ট অপশন। কিন্তু আপনি যদি 50,000 টাকা দিয়ে ফোন কিনতে না চান টা হলে OnePlus 7 আপনার জন্য অবশ্যই একটি বেস্ট অপশন।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
OnePlus 6t-র থেকে কম দামে লঞ্চ হল OnePlus 7, রয়েছে আকর্ষণীয় ফিচার্স
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement