advertisement

OnePlus6T বাজারে কবে আসছে ? কী রয়েছে এই স্মার্টফোনে ?

Last Updated:
#কলকাতা: প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে OnePlus ফোনের চাহিদাই এখন সবথেকে বেশি ৷ গোটা বিশ্বের মতো ভারতেও দারুণ ব্যবসা করছে ওয়ান প্লাস ৷ OnePlus 6-এর ব্যাপক সাফল্যের পর এবার আসছে OnePlus 6T ৷ আমেরিকার মোবাইল সংস্থা T-Mobile নেটওয়ার্কের সঙ্গে গাটছড়াতেই এবার নতুন OnePlus6T বাজারে আনতে চলেছে চিনের এই সংস্থা ৷ CNET-এর খবর অনুযায়ী এই স্মার্টফোন বাজারে আসবে এবছর অক্টোবরে ৷ তবে সেটা আরও পিছিয়ে নভেম্বর-ডিসেম্বরও হতে পারে ৷
11
এশিয়ার বাজারে বিশেষ করে ভারতে OnePlus যথেষ্ট জনপ্রিয় ৷ আমেরিকার বাজারেও এই ফোনের জনপ্রিয়তা বাড়ছে ৷ এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, তাতে ফোনটির দাম ৫৫০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৯ হাজার টাকা) হতে চলেছে ৷ অক্টোবরে মার্কিন যুক্তরাষ্ট্রে ফোনটি T Mobile-এর হাত ধরেই বাজারে আসবে ৷ OnePlus6 থেকে এই ফোনের দাম ২০ ডলার বেশি ৷ ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ বাদেও ৬জিবি RAM ছিল আগের হ্যান্ডসেটে ৷ এবার এই আপগ্রেডেড ফোনটিতে আরও বেশি চমক থাকার আশঙ্কা ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
OnePlus6T বাজারে কবে আসছে ? কী রয়েছে এই স্মার্টফোনে ?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement