advertisement

স্মার্টফোন চার্জ দেওয়ার সময় এই ভুল করলেই বিপদ !

Last Updated:

কী কী ভুল চার্জ দেওয়ার সময় একদম করা উচিৎ নয় দেখে নিন

#নয়াদিল্লি: এখন স্মার্টফোনের যুগ ৷ ৮ থেকে ৮০ সকলের হাতে চাই স্মার্টফোন ৷ বিল পেমেন্ট থেকে পিৎজা ডেলিভারি সবই এখন এক ক্লিকেই সম্ভব ৷ বাজারে স্মার্টফোনের ছড়াছড়ি ৷ অত্যাধুনিক ফিচার্স-সহ স্টাইলিশ ফোন এখন সবার চাহিদা ৷ কিন্তু যতই দামি বা ব্র্যান্ডেড মোবাইল কিনুন না কেন একটা সমস্যার মুখে পড়তে হচ্ছে সকলকেই ৷ সেটা হল ফোনের ব্যাটারির সমস্যা ৷ কিন্তু জানেন কী ব্যাটারি কতদিন চলবে তা সম্পূর্ণ ভাবে নির্ভর করে আপনি কী ভাবে ফোনে চার্জ দিচ্ছেন তার উপরে ৷
আমরা চার্জ দেওয়ার সময় বেশিরভাগ মানুষ এই ভুলগুলো করে থাকি যাতে ফোনের ক্ষতি হয় অনেক বেশি ৷ কী কী ভুল চার্জ দেওয়ার সময় একদম করা উচিৎ নয় দেখে নিন
১. সাধারণত সকলেই ফোনে কভার বা কেস লাগিয়ে রাখি ৷ কিন্তু চার্জ দেওয়ার সময় তা খুলে রাখা উছিৎ ৷ কারণ ফোনে চার্জ দিলে হ্যান্ডসেট গরম হয়ে যায় ৷ কেস বা কভার থাকলে হ্যান্ডসেট ঠান্ডা হতে অনেক বেশি সময় লাগে ৷ এতে ফোনের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয় ৷
advertisement
advertisement
২. সম্প্রতি বাজারে এরকম অনেক চার্জার এসেছে যাতে স্মার্টফোন অল্প সময়ের মধ্যে চার্জ হয়ে যায় ৷ কিন্তু এরকম চার্জার ব্যবহার না করারই পরামর্শ দেওয়া হচ্ছে ৷ এতে স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় ভোল্টেজ পাঠানো হয় ৷ ফোন বেশি গরম হয়ে যায় ও ব্যাটারির ক্ষতিকারক প্রভাব পড়ে ৷
৩. অনেকেই ফোন সারারাত চার্জে বসিয়ে রাখেন ৷ এটা কখনই করা উচিৎ নয় কারণ এতে ফোন ওভারচার্জ হয়ে যায় ৷ এতে ব্যাটারির ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।
advertisement
৪. চার্জ দিলে চেষ্টা করবেন অন্তত আশি শতাংশ পর্যন্ত ব্যাটারি চার্জ করে নেওয়া ৷
৫. একটু চার্জ কমলেই আমরা সঙ্গে সঙ্গে ফোন চার্জে বসিয়ে দিই ৷ এটা ঠিক নয় ৷ ২০ শতাংশ অবধি আপনি ফোন ব্যবহার করতে পারবেন কোনও অসুবিধা ছাড়াই ৷ এর নীচে নেমে গেলে তখন চার্জে বসান ৷ আবার চার্ড একদম শেষ হওয়ার পর চার্জে বসানো ঠিক নয় ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
স্মার্টফোন চার্জ দেওয়ার সময় এই ভুল করলেই বিপদ !
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement