advertisement

Know best time to buy Car: এই গাড়িগুলোতে মিলছে ২ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত ছাড়, এখনই না কিনলে আফসোস করতে হবে

Last Updated:

গাড়ি কেনার পরিকল্পনা থাকলে ৩১ ডিসেম্বরের আগেই কিনে ফেলা ভাল। তাহলেই বেঁচে যাবে অনেকগুলো টাকা। কোন কোন গাড়িতে ছাড় মিলবে? এখানে রইল তারই তালিকা।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
পুজো কেটেছে। তবে উৎসবের মরশুম এখনও শেষ হয়নি। সামনেই বড়দিন। তারপর নতুন বছর। আনন্দে মেতে উঠবে গোটা দেশ। চলবে দেদার কেনাকাটা। এই সময়কে কাজে লাগাতেই ডিসকাউন্টের ঝুলি নিয়ে হাজির হয়েছে একাধিক গাড়ি কোম্পানি। মিলছে আকর্ষণীয় ছাড়।
এই ছাড় পাওয়া যাবে ডিসেম্বর পর্যন্ত। তাই গাড়ি কেনার পরিকল্পনা থাকলে ৩১ ডিসেম্বরের আগেই কিনে ফেলা ভাল। তাহলেই বেঁচে যাবে অনেকগুলো টাকা। কোন কোন গাড়িতে ছাড় মিলবে? এখানে রইল তারই তালিকা।
advertisement
advertisement
Citroen C3 SUV: ডিসেম্বরে এই গাড়ি কিনলে ৯৯ হাজার টাকা বেঁচে যাবে। না, চমকে ওঠার কিছু নেই। এটাই ভারতের অন্যতম সাশ্রয়ী মূল্যের গাড়ি হতে চলেছে। যাই হোক, Citroen C3 SUV-এর দাম ৬.১৬ লক্ষ টাকা (এক্স শোরুম) থেকে শুরু হচ্ছে। গাড়িতে রয়েছে ১.২ লিটার প্রাকৃতিক অ্যাসপিরেটেড পেট্রোল এবং ১.২ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন।
advertisement
Skoda Kushaq: এই বছরের শেষে, অর্থাৎ ৩১ ডিসেম্বরের আগে Skoda Kushaq SUV কিনলে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় মিলবে। Skoda Kushaq-এর দাম ১০.৮৯ লক্ষ টাকা (এক্স শোরুম) থেকে শুরু।
MG Astor: কোম্পানি MG Astor কেনার উপর বিশাল অফার দিচ্ছে। Astor SUV-তে ১.৭৫ লক্ষ টাকা ছাড় দেওয়া হচ্ছে। এই SUV-এর দাম ১০.৮২ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।
advertisement
Mahindra XUV400: Mahindra XUV400-তে চলছে বছরের শেষ অফার। ফলে ধামাকাদার বটেই। কোম্পানি তাদের বৈদ্যুতিক এসইউভি-এর আপডেট মডেলে ৩ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। পুরনো মডেলও কেনা যায়। তাতে ৩.৫ লাখ টাকা ছাড় পাওয়া যাবে। এই ইলেকট্রিক এসইউভি-র দাম শুরু হচ্ছে ১৫.৯৯ লক্ষ টাকা (এক্স শোরুম) থেকে।
Hyundai Kona: Hyundai Kona-তে ২ লক্ষ টাকা পর্যন্ত অফার দিচ্ছে কোম্পানি। Hyundai আগে এই গাড়িতে ১ লক্ষ টাকা ছাড় দিচ্ছিল। সেটাই সেপ্টেম্বর থেকে মানে পুজোর মরশুমে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই অফার চলবে। Hyundai Kona-এর দাম ২৩.৮৪ লক্ষ টাকা (এক্স শোরুম) থেকে শুরু।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Know best time to buy Car: এই গাড়িগুলোতে মিলছে ২ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত ছাড়, এখনই না কিনলে আফসোস করতে হবে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement