advertisement

আগামী ১ থেকে দেড় বছর ফ্রি পরিষেবা দেবে Jio !

Last Updated:

এখনই শেষ হচ্ছে না জিও-র ফ্রি পরিষেবা ৷ জিও-র ঘরে হয়তো ফের আসতে চলেছে সু-খবর ৷

#মুম্বই: এখনই শেষ হচ্ছে না জিও-র ফ্রি পরিষেবা ৷ জিও-র ঘরে হয়তো ফের আসতে চলেছে সু-খবর ৷ যারা জিও পরিষেবার ফ্রি পরিষেবা উঠে যাওয়ার খবর পেয়ে মাথায় হাত দিয়েছিলেন, তারা না হয় ফের নড়ে চড়ে বসুন ৷ কারণ, বাড়তে চলেছে জিও ফ্রি পরিষেবার মেয়াদ ৷
৩১ মার্চেই শেষ হয়েছে রিলায়েন্স জিও'র ফ্রি অফার। এরপর বাজারে এসেছে সামার সারপ্রাইজ অফার। ট্রাইয়ের নিষেধাজ্ঞার পর ধন ধনা ধন অফারে নিয়ে আসে রিল্যায়েন্স জিও ৷
গ্রাহকদের ধরে রাখতে ফের সস্তার অফার নিয়ে এল জিও ৷ লঞ্চ হওয়ার পর থেকেই টেলিকম দুনিয়ায় একচেটিয়া রাজ করতে চেয়েছে জিও ৷ একের পর এক জিও-র আকর্ষণীয় অফারে চাপে পড়ে প্রতিদ্বন্দি টেলিকম সংস্থাগুলি ৷ ফের তাদের জন্য বড় ধাক্কা নিয়ে আশতে চলেছে জিও ৷
advertisement
advertisement
সূত্রের খবর, জিও-র ফ্রি পরিষেবা এখনও শেষ হচ্ছে না ৷ আগামী ১২ থেকে ১৮ মাস বিনামূল্যে এই পরিষেবা পেতে চলেছে জিও গ্রাহকরা ৷
জিও-র প্রি পেড প্ল্যান ১৯ থেকে ৯৯৯৯ টাকা পর্যন্ত রয়েছে ৷ পোস্ট পেড প্ল্যান মিলছে ৩০৯, ৫০৯ ও ৯৯৯ টাকার ৷
সেপ্টম্বর মাসের ৫ তারিখ জিও লঞ্চ করেছিল রিল্যায়েন্স ৷মাত্র ৮৩ দিনে ৫০ মিলিয়ন গ্রাহক জিও ব্যহার করতে শুরু করে ৷ ১৭০ দিনে গ্রাহক সংখ্যা গিয়ে দাঁড়ায় ১০০মিলিয়নে ৷ অথার্ৎ দিনে ৬ লক্ষ মানুষ জিও-র সঙ্গে যুক্ত হচ্ছিলেন ৷ সংস্থার তরফে জানানো হয়েছে যে ডেটা ব্যবহারের ক্ষেত্রে জিও এই মুহূর্তে দেশের বৃহত্তম নেটওয়ার্ক ৷
advertisement
সম্প্রতি সংস্থার তরফে জানানো হয়েছে, গ্রাহকদের ফ্রি পরিষেবা দিতে গিয়ে ২২ কোটিরও বেশি টাকা ক্ষতি হয়েছে তাদের৷ কিন্তু তা সত্ত্বেও ফ্রি পরিষেবা বন্ধ করছে না জিও ৷
গ্রাহক সংখ্যা বাড়াতে আগামী কয়েক মাস  আকর্ষণীয় প্ল্যান ও অফার দেবে সংস্থা৷ অথার্ৎ জুলাইয়ের পরও গ্রাহকরা যে বিনামূল্যে পরিষেবা পাবে ৷ সেই ইঙ্গিতই দেওয়া হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
আগামী ১ থেকে দেড় বছর ফ্রি পরিষেবা দেবে Jio !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement