advertisement

Human Washing Machine: জামাকাপড়ের মতোই ধুয়ে দেবে শরীর, মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন বানিয়ে ফেলল জাপানি সংস্থা!

Last Updated:

মানুষের শরীর ধোয়ার সময় এই যন্ত্রের ভিতরে মৃদু স্বরে বাজনাও বাজবে৷ ফলে শরীরে সঙ্গে মনও সতেজ, শান্ত হবে৷

এমনই দেখতে হবে মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন৷ ছবি-এক্স
এমনই দেখতে হবে মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন৷ ছবি-এক্স
জামাকাপড়ের মতোই এবার মানুষ ধোয়ার জন্যও ওয়াশিং মেশিন তৈরি করে ফেলল জাপানের একটি সংস্থা৷ জাপানের ওসাকায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড এক্সপো-তে প্রথম বার এই মানুষ ধোয়ার মেশিনটি সামনে আনা হয়৷ এবার সেই যন্ত্রই জাপানের বাজারেও চলে এসেছে৷
জাপানি সংস্থা সায়েন্স এই মানুষ ধোয়ার ওয়াশিং মেশিনটি তৈরি করেছে৷ মেশিনের ভিতরে থাকা ক্যাপসুলে ঢুকে উপরে ঢাকনা আটকে দিলেই শুরু হবে মানুষের ধোলাই৷ তবে জামা কাপড়ের মতো ঘুরিয়ে ফিরিয়ে কাচাকাচি হবে না৷ তার বদলে ধোয়ার মতো বিন্দু বিন্দু জলকণা দিয়ে গোটা শরীরের সঙ্গে মানুষের অন্তরাত্মাকেও এই যন্ত্র পরিষ্কার এবং সতেজ করে দেবে বলে দাবি করেছেন সংস্থার মুখপাত্র৷
advertisement
১৯৭০-এর দশকে প্রথমবার এই ওয়ার্ল্ড এক্সপো-তেই এই ধরনের এই যন্ত্র প্রদর্শন করা হয়েছিল৷ তা দেখেই ভবিষ্যতে মানুষ ধোয়ার এমন অত্যাধুনিক যন্ত্র তৈরির স্বপ্ন দেখেছিলেন সায়েন্স সংস্থার বর্তমান প্রেসিডেন্ট৷ সেই সময় তিনি একজন কিশোর ছিলেন৷
advertisement
সংস্থার মুখপাত্র জানিয়েছেন, মানুষের শরীর ধোয়ার সময় এই যন্ত্রের ভিতরে মৃদু স্বরে বাজনাও বাজবে৷ ফলে শরীরে সঙ্গে মনও সতেজ, শান্ত হবে৷
advertisement
কীভাবে কাজ করবে মানুষ ধোয়ার এই ওয়াশিং মেশিন?
মেশিনে ঢুকে ভিতরে থাকা ২.৩ মিটার লম্বা পডে শরীর এলিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করতে হবে৷
এর পরই ধোয়ার মতো বিন্দু বিন্দু জলকণা এবং মাইক্রবাবল শরীর ধোয়ার কাজ শুরু করবে৷
গোটা প্রক্রিয়ার সময় হৃদস্পন্দন সহ শরীরের বিভিন্ন মানদণ্ডগুলি স্বাভাবিক আছে কি না, তার উপরেও নজর রাখবে এই যন্ত্রে থাকা সেন্সর৷
advertisement
শরীর ধোয়ার সময় যন্ত্রের ভিতরে হাল্কা বাজনা বাজবে, সঙ্গে মনকে শান্ত করে এমন ছবিও দেখতে পাবেন ব্যবহারকারী৷
ধোয়াধুয়ির পর জামাকাপড়ের মতোই শরীরকেও শুকিয়ে দেবে এই যন্ত্র৷ থাকবে না স্নানের পর গা মোছামুছির ঝামেলাও৷
জাপান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, আপাতত ৫০টি যন্ত্র তৈরি করবে জাপানের এই সংস্থা৷ দাম পড়বে ৩ লক্ষ ৮৫ হাজার ডলারের মতো৷ ইতিমধ্যেই ওসাকার একটি হোটেল অতিথিদের জন্য এই যন্ত্র কিনেছে৷ আগ্রহ দেখিয়েছে আমেরিকার একটি রিসর্ট সংস্থাও৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Human Washing Machine: জামাকাপড়ের মতোই ধুয়ে দেবে শরীর, মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন বানিয়ে ফেলল জাপানি সংস্থা!
Next Article
advertisement
বিহার থেকে বিজেপির রাজ্যসভার প্রার্থী হলেন দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন! কোন রাজ্যে প্রার্থী কারা...? দেখুন রাজ্যভিত্তিক তালিকা
বিহার থেকে বিজেপির রাজ্যসভার প্রার্থী হলেন নিতিন নবীন! কোন রাজ্যে প্রার্থী কারা?
  • রাজ্যসভার প্রার্থী ঘোষণা বিজেপির! বিহার, অসম, ছত্তিশগড়-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যের প্রার্থীদের নাম ঘোষণা হতেই তালিকায় দেখা গেল একের পর এক চমক। রাজ্যসভায় এবার একদিকে বাংলা থেকে লড়ছেন রাহুল সিনহা, অন্যদিকে বিহার থেকে রাজ্যসভার প্রার্থী হলেন দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement