advertisement

Truecaller-এ COVID Hospital Directory, কোভিড হাসপাতাল খোঁজার কাজ এখন সহজ

Last Updated:

যে সব ইউজাররা এই অ্যাপ ব্যবহার করেন, তাঁরা সহজেই নিকটবর্তী সেই সব হাসপাতালের খোঁজ পেয়ে যাবেন যেখানে বিশেষ ভাবে শুধু করোনার চিকিৎসাই

Truecaller-এ COVID Hospital Directory, কোভিড হাসপাতাল খোঁজার কাজ এখন সহজ!
Truecaller-এ COVID Hospital Directory, কোভিড হাসপাতাল খোঁজার কাজ এখন সহজ!
COVID Hospital Directory: সোশ্যাল মিডিয়া খুললেই এখন সব চেয়ে বেশি পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে করোনা সংক্রান্ত খবর। যে যাঁর সাধ্যমতো শেয়ার করে চলেছেন নানা ধরনের হেল্পলাইন নম্বর। কোথাও রয়েছে হাসপাতালের খোঁজ, কোথাও বা আবার উল্লেখ থাকছে অক্সিজেন সরবরাহকারীর। থাকছে কোভিড রোগীদের বাড়িতে বিনামূল্যে খাবার পাঠানোর নানা সংস্থার খবরও। এই সবের মাঝেই এবার জনপ্রিয় কল আইডেন্টিফিকেশন অ্যাপ Truecaller-এ যুক্ত হতে চলেছে COVID Hospital Directory।
এই প্রসঙ্গে সংস্থা জানিয়েছে যে তারা কোনও ভাবেই চায় না মানুষ এই পরিস্থিতিতে বিভ্রান্ত বোধ করুক! বস্তুত মানুষকে বিভ্রান্তি থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যেই শুরু হয়েছিল Truecaller-এর পথচলা। এবার সেই পরিষেবা করোনাকালে এল অভিনব রূপ ধরে। কেন না, সোশ্যাল মিডিয়ায় যে সব হেল্পলাইন নম্বর ঘুরে বেড়াচ্ছে, তার কোনটা সঠিক আর কোনটা নয়, তা বুঝে উঠতেই চলে যাচ্ছে অনেকটা সময়। ফলে ইচ্ছা থাকলেও রোগীকে হাসপাতালে ভর্তি করানোর ব্যাপারে দ্রুত পদক্ষেপ করতে পারছেন না বাড়ির লোকজন। সেই জায়গা থেকেই এবার কাজে আসতে চলেছে Truecaller-এর COVID Hospital Directory।
advertisement
Truecaller-এর দাবি- COVID Hospital Directory-র অধীনে বিশ্বের যে সব ইউজাররা এই অ্যাপ ব্যবহার করেন, তাঁরা সহজেই নিকটবর্তী সেই সব হাসপাতালের খোঁজ পেয়ে যাবেন যেখানে বিশেষ ভাবে শুধু করোনার চিকিৎসাই চলছে। ফলে, রোগীকে হাসপাতালে ভর্তি করানোর ব্যাপারে ঝক্কি কমবে, সময় বাঁচবে। শুধু হাসপাতালগুলোর ফোন নম্বরই নয়, একই সঙ্গে Truecaller-এর COVID Hospital Directory-তে থাকবে হাসপাতালের ঠিকানাও। ফলে সব দিক থেকেই সুবিধা পাবেন ইউজাররা। যেহেতু সংস্থা এই তথ্য সরকারের ডেটাবেস থেকে নিচ্ছে, সে কারণে এর সত্যতা নিয়েও কোনও সন্দেহ প্রকাশ করার অবসর নেই। এক দিকে যেমন ডায়াল থেকে সরাসরি অ্যাকসেস করা যাবে Truecaller-এর COVID Hospital Directory, তেমনই আবার আলাদা করে মেনু অপশনে গিয়েও বেছে নেওয়া যাবে এটি!
advertisement
advertisement
সংস্থার ভারতের শাখার ম্যানেজিং ডিরেক্টর ঋষিত ঝুনঝুনওয়ালা জানিয়েছেন যে এই পরিষেবা কিছুক্ষণের মধ্যেই চালু হয়ে যাবে। তাঁরা ক্রমশ যাচাই করা হাসপাতালের নম্বর এবং ঠিকানা এই COVID Hospital Directory-তে বাড়াতে থাকবেন। তবে এই বিষয়ে একটি কথা স্পষ্ট করে দিয়েছেন ঋষিত। তিনি জানিয়েছেন যে Truecaller-এর COVID Hospital Directory-তে উল্লিখিত হাসপাতালে বেড পাওয়া বা তার পরিষেবা নিয়ে কোনও রকম ভরসা সংস্থা দিচ্ছে না!
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Truecaller-এ COVID Hospital Directory, কোভিড হাসপাতাল খোঁজার কাজ এখন সহজ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement