advertisement

ভারতে ওয়াই-ফাই পরিষেবা লঞ্চ করল ফেসবুক

Last Updated:

আরও একধাপ এগিয়ে ওয়াই-ফাই পরিষেবা লঞ্চ করল ফেসবুক ৷

#নয়াদিল্লি: আরও একধাপ এগিয়ে ওয়াই-ফাই পরিষেবা লঞ্চ করল ফেসবুক   ৷ গুগল এর আগের ভারতের রেলটেলের সঙ্গে মিলে রেল স্টেশনে ওয়াইফাই পরিষেবা শুরু করেছে ৷ এবার ফেসবুক নিয়ে এল নতুন পরিষেবা ৷ দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় মানুষের কাছে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে ‘এক্সপ্রেস ওয়াইফাই’ নামে এই পরিষেবা চালু করবে ফেসবুক। হটস্পটের মাধ্যমে সাধারণ মানুষ ইন্টারনেট পরিষেবা সুবিধা পাবেন ৷
ভারতী এয়ারটেলের সঙ্গে গাঁটছড়া বেঁধে ২০ হাজার হটস্পটি তৈরি করার পরিকল্পনা রয়েছে ফেসবুকের ৷ সূত্রের খবর, আগামী কয়েক মাসের মধ্যে এর কাজ শুরু করে দেওয়া হবে ৷
শুরুতে উত্তরাখণ্ড, গুজরাট, রাজস্থান ও মেঘালয়, এই চার রাজ্যে ফেসবুকের ওয়াইফাই হটস্পট বসানো হবে বলে জানা গিয়েছে ৷ এই চার রাজ্যে মোট ৭০০ হটস্পট ও ৫০০ রিটেলারের সাহায্যে, সস্তায় ডেটা প্যাক কিনতে পারবেন ব্যবহারকারী।
advertisement
advertisement
এর আগে কেনিয়াত এক্সপ্রেস ওয়াইফাই পরিষেবা চালু করেছে ফেসবুক ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ভারতে ওয়াই-ফাই পরিষেবা লঞ্চ করল ফেসবুক
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement