advertisement

জিও-র ‘ডেটাগিরি’র সঙ্গে তাল মেলাতে আকর্ষণীয় নতুন ডেটা প্ল্যান নিয়ে এল BSNL

Last Updated:

জিও-র ‘ডেটাগিরি’র সঙ্গে তাল মেলাতে এবার বিএসএনএলও নিজেদের ক্ষমতা বাড়াচ্ছে ৷

#নয়াদিল্লি: টেলিকম ব্যবসায় ফ্রি ডেটা ও ফ্রি কলের অফার দিয়ে বিপ্লব এনেছিল রিলায়েন্স জিও ৷ গ্রাহক টানতে জিও-এর সঙ্গে প্রতিযোগিতায় একের পর এক আকর্ষণীয় অফার লঞ্চ করেছে বিভিন্ন টেলিকম সংস্থা ৷
বর্তমান যুগে ইন্টারনেটই এখন সব ৷ আর ল্যাপটপ-ডেস্কটপের চেয়ে মোবাইলে ইন্টারনেট ব্যবহারের মাত্রা অনেকাংশেই বেড়েছে এখন ৷  রিল্যায়েন্স জিও আসার পর সেটা আরও বেড়েছে ৷  জিও-র ‘ডেটাগিরি’র সঙ্গে তাল মেলাতে এবার বিএসএনএলও নিজেদের ক্ষমতা বাড়াচ্ছে ৷
তবে এখনও এরকম অনেকেই আছে যাদের কাছে স্মার্টফোন রয়েছে ৷ অথচ তারা কোনওদিন ফোনে ইন্টারনেট খোলেননি ৷ এবার এরকম গ্রাহকদের নিজের টার্গেট করতে চাইছে বিএলএনএল ৷ এএই ধরনের গ্রাহকদের জন্য নতুন একটি আকর্ষণীয় অফার নিয়ে এল BSNL ৷
advertisement
advertisement
শুক্রবার সংস্থার তরফে জানানো হয়েছে প্রকল্পের অধীনে সংশ্লিষ্ট গ্রাহক ১ GB করে ডেটা পাবে। ডিজিটাল ইন্ডিয়া গড়ে তুলে ও দেশের ইন্টার ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে সাহায্য করবে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ৷ পাশাপাশি এতে বিএসএনএলের গ্রাহক সংখ্যাও বৃদ্ধিও পাবে ৷ গোটা দেশে এই অফার মিলবে বলে জানানো হয়েছে ৷
advertisement
এর কয়েকদিন আগেই মেম্বারশিপ প্ল্যান ছাড়াই মাত্র ৩৩৯ টাকায় মিলবে ৫৬ জিবি ডেটার  নতুন প্ল্যান ঘোষণা করা হয় ৷ জিও-র দিন পিছু এক জিবি ডেটার অফার মোকাবিলায় দিনে ২ জিবি ডেটা ও ফ্রি কলের এই অফার আনল BSNL ৷ ২৮ দিন মেয়াদের এই প্যাকের জন্য গ্রাহককে দিতে হবে মাত্র ৩৩৯ টাকা ৷ যেকোনও BSNL প্রিপেড ও পোস্টপেড নম্বরে এই সুবিধা পাওয়া যাবে ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
জিও-র ‘ডেটাগিরি’র সঙ্গে তাল মেলাতে আকর্ষণীয় নতুন ডেটা প্ল্যান নিয়ে এল BSNL
Next Article
advertisement
Purba Bardhaman News: অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
  • কঠোর পরিশ্রমের যে কোনও বিকল্প নেই তা দেখিয়ে দিলেন পূর্ব বর্ধমানের ভাতারের কুন্তল। প্রথম বছরে আশানুরূপ সাফল্য আসেনি। হতাশ না হয়ে আবারও পরীক্ষায় বসেছিল সে। এবার মিলল আশাতীত সাফল্য। এবারের সর্বভারতীয় জয়েন্টে রাজ্যে প্রথম হয়েছে কুন্তল।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement