advertisement

জিও-কে কী টক্কর দিতে পারবে এয়ারটেল, ভোডাফোনের এই নতুন অফার ?

Last Updated:

জিও-কে টক্কর দিতে দেশের তিন বৃহত্তম টেলিকম অপারেটর হেভি-ডেটা প্ল্যান লঞ্চ করেছে।

#মুম্বই: জিও-র বিনামূল্যে পরিষেবা শেষ হওয়ার অপেক্ষায় ছিল বাকি টেলিকম সংস্থাগুলি ৷ ট্রাইয়ের নির্দেশে সামার সারপ্রাইজ অফার বাতিল করতে বাধ্য হলেও থেমে থাকেনি রিল্যায়েন্স জিও ৷ গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ধন ধনা ধন অফার ৷ অন্যদিকে, গ্রাহক টানতে জিও-এর সঙ্গে প্রতিযোগিতায় একের পর এক আকর্ষণীয় অফার লঞ্চ করেছে এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া থেকে বিভিন্ন টেলিকম সংস্থা ৷
নতুন ধন ধনা ধন প্ল্যানে রয়েছে দুটি অফার - ৩০৯ টাকার সার্ভিস প্যাকে গ্রাহকরা পাবেন প্রতিদিন ১জিবি করে ৪জি ইন্টারনেট ডেটা অর্থাৎ মাসে ৩০জিবি ডেটা ৷ অন্যদিকে ৫০৯ টাকার রিচার্জ করলে পাওয়া যাবে প্রতিদিন ২জিবি করে ৪জি ডেটা, অর্থাৎ মাসে মোট ৬০ জিবি ডেটা ৷
. সংস্থার তরফে জানানো হয়েছে যারা জিও 'নন প্রাইম' গ্রাহক অথবা এখনও জিও গ্রাহক নন তাদের জন্য (৩০৯ + ৯৯) ৪০৮ টাকার ট্যারিফ প্ল্যানে এই পরিষেবা দেবে জিও। অন্যদিকে, প্রত্যেকদিন ২ জিবি করে ডেটা ব্যবহার করতে হলে জিও গ্রাহক নন কিংবা জিও প্রাইম মেম্বারশিপ করাননি, তাদের (৫০৯+৯৯) ৬০৮ টাকা দিয়ে রিচার্জ করাতে হবে । তাহলেই ধন ধনা ধন অফারের সমস্ত সুবিধা তারা উপভোগ করতে পারবেন ৷
advertisement
advertisement
জিও-কে টক্কর দিতে দেশের তিন বৃহত্তম টেলিকম অপারেটর হেভি-ডেটা প্ল্যান লঞ্চ করেছে।
এয়ারটেলের ৩৯৯ টাকার প্ল্যান - প্রিপেড গ্রাহকদের জন্য ৩৯৯ টাকার অবিশ্বাস্য প্যাক লঞ্চ করতে চলেছে এয়ারটেল ৷ টেলিকম ব্লগার সঞ্জয় বাফনা ট্যুইটে এমনটাই জানিয়েছেন ৷ ৪জি এই প্যাকটি ভ্যালিড থাকবে ৭০ দিনের জন্য ৷ এতে গ্রাহকরা প্রত্যেক দিন ১জিবি ৪জি ডেটা সঙ্গে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন ৷ তবে কেবল ৪জি হ্যানসেট ও ৪জি সিম ব্যবহারকারীরাই এই সুবিধা পাবেন ৷ এছাড়াও আরও দুটি প্রি পেড লঞ্চ করতে চলেছে এয়ারটেল ৷ জিও-র ধন ধনা ধন অফারের মতোই ওই নয়া প্ল্যানেও প্রতিদিন এক ও ২ জিবি করে ডেটা ব্যবহার করা যাবে৷তবে সংস্থার তরফে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি ৷
advertisement
আইডিয়ার ২৯৭ ও ৪৪৭ টাকার প্ল্যান- প্রিপেড গ্রাহকদের জন্য ২৯৭ ও ৪৪৭ টাকার প্ল্যান ঘোষণা করেছে আইডিয়া ৷ ২৯৭ টাকার প্যাকে আইডিয়া টু আইডিয়াতে আনলিমিটেড কল করা যাবে ৷ সঙ্গে ৭০ দিনের জন্য ৪জি ১ জিবি ডেটা মিলবে প্রত্যেক দিন ৷ ৪৪৭ টাকার প্ল্যানে যে কোনও নেটাওয়ার্কে আনলিমিটেড কল করা যাবে ৷ সঙ্গে ৭০ দিনের জন্য ৪জি ১ জিবি ডেটা মিলবে প্রত্যেকদিন ৷
advertisement
ভোডাফোনের ফ্রি ৪জিবি ডেটা- গ্রাহকদের ৪জি ডেটা যতটা সম্ভব বিনামূল্যে দেওয়ার লড়াইয়ে নেমেছে সব সংস্থাই ৷ ভোডাফোন ৪জি সিম আপগ্রেডের পাশাপাশি কমপ্লিমেন্টারি ডেটাও দিচ্ছে এবার ৷ এই অফার পেতে ভোডাফোন গ্রাহকদের শুধু নিজেদের সিমকে ‘ভোডাফোন সুপারনেট’-এ আপগ্রেড করে নিতে হবে ৷ তাহলেই প্রি-পেড গ্রাহকরা ১০ দিন এবং পোস্টপেড গ্রাহকরা পরের বিল দেওয়া পর্যন্ত ৪জিবি ৪জি ডেটা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে ৷ এটা অবশ্য ‘ওয়ান টাইম’ অফার ৷ অর্থাৎ সিম সুপারনেট-এ আপগ্রেড করার পরেই বিনামূল্যে ৪জিবি পর্যন্ত ৪জি ডেটা কিছুদিন ব্যবহার করার সুযোগ পাবেন ভোডাফোন গ্রাহকরা ৷ এর জন্য অবশ্যই ৪জি হ্যান্ডসেট প্রয়োজন ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
জিও-কে কী টক্কর দিতে পারবে এয়ারটেল, ভোডাফোনের এই নতুন অফার ?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement