advertisement

বাঘাযতীনে কোচিং সেন্টারে ছাত্রীকে যৌন নিগ্রের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

Last Updated:

কোচিং সেন্টারে একা পেয়ে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার বাঘাযতীন এলাকায় ৷

#কলকাতা: কোচিং সেন্টারে একা পেয়ে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার বাঘাযতীন এলাকায় ৷ একটি ভাড়া বাড়িতে কোচিং সেন্টার চালাত অভিযুক্ত ও তার তিন বন্ধু ৷ সেখানেই পড়তে যেতেন ওই ছাত্রী ৷ বুধবারও সন্ধেবেলায় সেখানে ক্লাস করতে যান ছাত্রী ৷ কিন্তু সেই সময় কোচিং সেন্টারে আরও কেউ উপস্থিত ছিল না ৷ আর এই সুযোগ নিয়েই অভিযুক্ত আশিস সাউ তাকে যৌন হেনস্থা করে ৷
এরপর বাড়ি ফিরে যায় ছাত্রী ৷ তার মধ্যে কিছু অস্বাভাবিক আচারণ লক্ষ্য করে পরিবারের সদস্যরা ৷ তাদের সন্দেহ হওয়াতেই মেয়ের কাছে জানতে চায় কারণ ৷ প্রথমে ভয় পেলেও পরে পুরো ঘটনাটি জানায় ছাত্রী ৷
advertisement
advertisement
এরপরই কোচিং সেন্টারে চড়াও হয় মেয়েটির পরিবারের সদস্যরা ৷ চালানো হয় ভাঙচুর ৷ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে যাদবপুর থানার পুলিশ ৷ ছাত্রীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় ও POCSO আইনে মামলা রুজু করা হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাঘাযতীনে কোচিং সেন্টারে ছাত্রীকে যৌন নিগ্রের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement