advertisement

Bangladesh News: হচ্ছে টা কী? শাকিব সহ সিনিয়ররা খেলবেন না জিম্বাবোয়ের বিরুদ্ধে, তামিমের খোঁজ নেই!

Last Updated:

‘‘ও আমাদের এও জানায়নি যে ও (টি টোয়েন্টি) বিশ্বকাপের জন্যেও খেলবে কিনা৷ বিশ্বকাপ ভুলে যান, ও আদৌ টি টোয়েন্টি খেলবে কিনা, এটা গুরুত্বপূর্ণ৷ ’’

shakib al hasan opts out of bangladesh's test of zimbabwe- Photo- AP
shakib al hasan opts out of bangladesh's test of zimbabwe- Photo- AP
#কলকাতা: শাকিব আল হাসান বাংলাদেশ বনাম জিম্বাবোয়ের টেস্ট সফর থেকে নিজেকে সরিয়ে নিলেন৷ বিসিবি-র ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন৷ শাকিব আল হাসান সামনের সপ্তাহের ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজেও খেলবেন না৷
তামিম ইকবাল, মহমদুল্লাহ এবং মুশফিকুর রহিম এই তিন সিনিয়র ক্রিকেটাররা খেলবেন না৷ বাংলাদেশ তিনটি টি টোয়েন্টি  এবং ৩ টি একদিনের ম্যাচ খেলবেন ২ সপ্তাহের ট্রিপে৷ বাংলাদেশ বনাম জিম্বাবোয়ে সিরিজ শুরু হবে ৩০ জুলাই থেকে৷ সূত্রের খবর বাংলাদেশ নিজেদের দ্বিতীয় সারির দল এই সফরে পাঠাচ্ছে ৷ আসলে সামনে ঠাসা ক্রীড়াসূচি বাংলাদেশ ক্রিকেট দলের৷ ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ নয় একদিনের ক্রিকেট গুলি৷ কিন্তু ইউনিস সেটাই বলেছেন৷
advertisement
advertisement
‘‘বেশির ভাগ সিনিয়র ক্রিকেটাররা খেলবেন৷’’ ইউনুস বলেছেন৷ ‘‘ওঁরা সকলেই খেলতে চান (জিম্বাবোয়েতে)৷ শাকিব জানিয়েছে ও যাচ্ছে না৷ আমরা নির্বাচকদের সঙ্গে এই বিষয়টি আলোচনা করে নিয়েছি৷ একেবার পূর্ণশক্তির দল যাচ্ছে জিম্বাবোয়েতে৷ এটা একটা গুরুত্বপূর্ণ সিরিজ যদিও (দ্য ওয়ার্ল্ড কাপ সুপার লিগ) পয়েন্ট মান্য হবে না৷ তবে আমরা ওখানে ভাল করতে চাই৷ অনেকেই বলছেন দ্বিতীয় সারির দল , কিন্তু আমরা শক্তিশালী দল পাঠাতে চাই৷ ’’
advertisement
তামিম এই মুহূর্তে টি টোয়েন্টি সিরিজের অংশ হচ্ছেন না৷ তিনি আগেই জানিয়েছিলেন একটা ৬ মাসের বিরতি নিয়েছেন এই ফর্ম্যাট থেকে৷ ইউনুস জানিয়েছেন বোর্ড অপেক্ষা করছে তামিম পরবর্তী কি আপডেট দেন৷
advertisement
‘‘তামিম আমাদের জানাবেন হয়ত এই সিরিজের শেষে জুলাই মাসে৷ ’’ ইউনুস আরও বলেছেন , ‘‘তিনি আমাদের জুলাই অবধি সময় চেয়েছেন৷ ও আমাদের অগাস্ট মাসে খবর দেবে৷ হয়ত জুলাইয়ের শেষে নয় অগাস্টের শুরুতে৷ ও জানাবে৷ ওকে মনে করানোর দরকার নেই৷ আমরা ওঁর সঙ্গে অনেক মিটিং করেছি , ওঁকে মনে করানোর দরকার নেই৷ ’’
advertisement
‘‘ও আমাদের এও জানায়নি যে ও (টি টোয়েন্টি) বিশ্বকাপের জন্যেও খেলবে কিনা৷ বিশ্বকাপ ভুলে যান, ও আদৌ টি টোয়েন্টি খেলবে কিনা, এটা গুরুত্বপূর্ণ৷ আমরা সবসময়েই আশাবাদী, ওকে চাই৷ সিদ্ধান্ত ওঁর , আমাদের নয়৷ ’’
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Bangladesh News: হচ্ছে টা কী? শাকিব সহ সিনিয়ররা খেলবেন না জিম্বাবোয়ের বিরুদ্ধে, তামিমের খোঁজ নেই!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement