advertisement

WTC Final 2023: প্রকাশ হল ৩ ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার নতুন জার্সি, ভিডিও দেখলে স্যালুট জানাবেন আপনিও

Last Updated:

WTC Final 2023: জানা গিয়েছিল খুব শীঘ্রই সামনে আসতে চলেছে টেস্ট, একদিনের ক্রিকেট ও টি-২০ কেটে ভারতীয় দলের নতুন জার্সি। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের ৩ ফর্ম্যাটের নতুন জার্সি প্রকাশ করা হয়েছে।

মুম্বই: ৭ জুন থেকে শুরু আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। লাল বলে ‘বিশ্বযুদ্ধের’ মহারণের প্রস্তুতি সারতে ইতিমধ্যেই ইংল্যান্ডে পৌছে গিয়েছে টিম ইন্ডিয়ার বেশিরভাগ প্লেয়ার। বাকি প্লেয়াররা খুব শীঘ্রই পৌছে যাবে লন্ডনে। ইংল্যান্ডে পৌছেই সামনে এসেছিল ভারতীয় দলের নতুন অনুশীলন জার্সি। তবে ম্যাচ জার্সি কেমন হবে তা দেখার অপেক্ষায় ছিল ক্রিকেট প্রেমিরা। এবার সামনে আসল তিন ফর্ম্যাটে ভারতীয় দলের জার্সি।
সম্প্রতি বদলে গিয়েছে ভারতীয় দলের জার্সি স্পনসর। অ্যাডিডাসের সঙ্গে চুক্তি হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। জানা গিয়েছিল খুব শীঘ্রই সামনে আসতে চলেছে টেস্ট, একদিনের ক্রিকেট ও টি-২০ কেটে ভারতীয় দলের নতুন জার্সি। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের ৩ ফর্ম্যাটের নতুন জার্সি প্রকাশ করা হয়েছে। তাতে টেস্টেক জার্সি সাদা। সেখানে নীল রঙে লেখা ইন্ডিয়া ও কাঁধের কাছে নীল রঙের স্ট্রাইপ রয়েছে। এছাড়া ওডিআই ও টি-২০ দলের জার্সির রং আকাশি নীল। এক দিনের ক্রিকেটের জার্সির রং তুলনায় গাঢ়। জার্সির নকশাও আলাদা।
advertisement
advertisement
advertisement
এদিন ভারতীয় দলের নতুন জার্সি প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কোনও ভারতীয় ক্রিকেটার। ভারতীয় দল লন্ডনে থাকার কারণেই কেউ উপস্থিত থাকতে পারেননি। জার্সি প্রকাশের যে ভিডিও সামনে এসেছে তাতে রয়েছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। ভিডিওতে গ্রাফিকাল প্রেজেন্টেশনের মাধ্যমে জার্সি ৩টি উঠে আসে। ভারতীয় দলের নতুন জার্সির প্রথম ঝলক সকলেরই পছন্দ হয়েছে। এবার শুধু এই জার্সি পরে মাঠে টিম ইন্ডিয়াকে দেখার অপেক্ষায় ফ্যানেরা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
WTC Final 2023: প্রকাশ হল ৩ ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার নতুন জার্সি, ভিডিও দেখলে স্যালুট জানাবেন আপনিও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement