WPL 2023: গার্ডনার ও হেমলতার অনবদ্য ইনিংস, ইউপিকে ১৭৯ রানের টার্গেট দিল গুজরাত
- Published by:Sudip Paul
Last Updated:
WPL 2023,: ইমেন্স প্রিমিয়ার লিগের প্লে অফের দৌড়ে টিকে থাকতে গেলে মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি গুজরাট জায়ান্টস ও ইউপি ওয়ারিয়র্স। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান করে গুজরাট জায়ান্টস। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রাব করেন অ্যাশলে গার্ডনার। এছাড়া ৫৭ রান করেন দয়ালান হেমলতা।
মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগের প্লে অফের দৌড়ে টিকে থাকতে গেলে মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি গুজরাট জায়ান্টস ও ইউপি ওয়ারিয়র্স। মেগা ম্যাচে দয়ালান হেমলতা ও অ্যাশলে গার্ডনারের অনবদ্য ইনিংসে ভর করে লড়াই করার মত স্কোর করল গুজরাট। ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন গুজরাট অধিনায়ক স্নেহ রানা। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান করে গুজরাট জায়ান্টস। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন অ্যাশলে গার্ডনার। এছাড়া ৫৭ রান করেন দয়ালান হেমলতা।
ম্যাচে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিল দই গুজরাট জায়ান্টসের দুই ওপেনার সোফিয়া ডাঙ্কলে ও লওরা উলভার্ট। ঝড়ো শুরু করেন দুই ওপনার। ৪১ রানের পার্টনারশিপ করেন দুজনে। বেশ কিছু ভালো শট খেলেন তারা। কিন্তু ৩টি উইকেট তাড়াতাড়ি পড়ে গুজরাটের। সোফিয়া ডাঙ্কলে ২৩, লওরা উলভার্ট ১৭, হারলিন দেওল ৪ রানে সাজঘরে ফেরেন। ৫০ রানের মধ্যে ৩ উইকেটে খুইয়ে বসে গুজরাট। সেখান থেকে দলের ইনিংসের রাশ ধরেন দয়ালান হেমলতা ও অ্যাশলে গার্ডনার।
advertisement
হেমলতা ও গার্ডনারের ব্যাটে ভর করে বড় রানের ভিত তৈরি কর গুজরাট। মারকাটারি ব্যাটিং করেন দুই তারকা। তাদের ব্যাটেই শতরান টপকায় গজরাট। অর্ধশতরানের পার্টনারশিপও করেন দুজন। নিজেক অর্ধশতরান পূরণ করার পর আউট হন দয়ালান হেমলতা। ১৪৩ রানে চতুর্থ উইকেট পড়ে। ৯৩ রানের পার্টনারশিপ করেন দুজন। ৩৩ বলে ৫৭ রান করে আউট হন দয়ালান হেমলতা। অপরদিকে নিজের ইনিংস চালিয়ে যান অ্যাশলে গার্ডনার। ৩৯ বলে ৬০ রান করে আউট হন গার্ডনার।
advertisement
advertisement
দুই সেট ব্যাটার সাজঘরে ফরেরা পর শেষ ২-৩ ওভারে খুব একটা বেশি রান করতে পারেনি গুজরাট জায়ান্টস। ৫ রান করে অশ্বনী কুমার। ৮ রান ও ১ রান করে অপরাজিত থাকেন সুষমা ভার্মা ও কিম গার্থ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান করে গুজরাট জায়ান্টস। ইউপি ওয়ারিয়র্সের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড় ও পর্শভী চোপড়া। একটি করে উইকেট নেন অঞ্জলি শর্বাণী ও সোফি এক্লেস্টোন। ইউপির টার্গেট ১৭৯।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 20, 2023 5:26 PM IST









