advertisement

CWC 2019: বোল্টের হ্যাটট্রিকের দিন বল হাতে দাপট স্টার্কের, NZ-র হারে আরও জমে উঠল বিশ্বকাপ

Last Updated:
অস্ট্রেলিয়া: ২৪৩/৯ ( ৫০ ওভার)
নিউজিল্যান্ড: ১৫৭ (৪৩.৪ ওভার)
অস্ট্রেলিয়া জয়ী ৮৬ রানে
#লন্ডন: বিশ্বকাপ যতো শেষের দিকে গড়াবে, টুর্নামেন্টে ততোই জমে উঠবে ৷ এমন ভবিষ্যদ্বাণী  ক্রিকেট  পণ্ডিতরা অনেক আগেই করেছিলেন ৷ বাস্তবেও দেখা যাচ্ছে, ঠিক তেমনটাই ঘটছে ৷ এখনও পর্যন্ত সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে শুধুমাত্র অস্ট্রেলিয়াই ৷ শেষ চারে জায়গা নিশ্চিত করতে ভারতের প্রয়োজন আর মাত্র একটি ম্যাচে জয় ৷ এখনও তিনটি ম্যাচ বাকি বিরাটদের ৷ তাই সেমিফাইনালের রাস্তা টিম ইন্ডিয়ার কাছে অনেক সহজই দেখা যাচ্ছে ৷ কিন্তু বাকি দুটি স্থানের জন্য লড়াই এখন জমজমাট ৷ টুর্নামেন্টে দারুণ শুরু করা নিউজিল্যান্ড কেমন যেন হঠাৎ করেই এখন নেতিয়ে পড়েছে ৷ পাকিস্তান ম্যাচের পর  শনিবার অস্ট্রেলিয়ার কাছেও হেরে আরও অস্বস্তি বাড়ল কিউই শিবিরে ৷
advertisement
advertisement
লর্ডসে এদিন টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভাল হয়নি অস্ট্রেলিয়ার ৷ ৪৬ রানের মধ্যেই ৩ উইকেট পড়ে যায় তাদের ৷ এরপরই অবশ্য অজিদের ইনিংসের হাল ধরেন উসমান খোয়াজা ৷ মন্থর ইনিংস হলেও তাঁর ১২৯ রানে ৮৮ রানই অস্ট্রেলিয়ার ইনিংসের ভিতকে শক্ত করে ৷ পাশাপাশি উইকেটরক্ষক ক্যারের ৭২ বলে ৭১ রানের ইনিংসের সৌজন্যে অস্ট্রেলিয়ার রান এদিন নির্ধারিত ৫০ ওভারে ২৪৩-এ পৌঁছয় ৷ চলতি বিশ্বকাপে আরও একটা হ্যাটট্রিক হল শনিবার ৷ খোয়াজা, স্টার্ক, বেহরনডর্ফদের পরপর তিন বলে প্যাভিলিয়ানে ফেরালেন ট্রেন্ট বোল্ট ৷ কিন্তু এই পর্যন্তই ম্যাচ নিউজিল্যান্ডের দিকেই ঝুঁকে ছিল ৷ উইলিয়ামসনরা ব্যাট করতে নামলে ম্যাচের চিত্রনাট্য যে এত তাড়াতাড়ি ঘুরে যাবে, সেটা কেউই আন্দাজ করতে পারেনি ৷ ২৪৪ রান তাড়া করতে নেমে মাত্র ১৫৭ রানেই গুটিয়ে গেল নিউজিল্যান্ডের ইনিংস ৷ মিচেল স্টার্ক একাই ধ্বংস করলেন কিউইদের ৷ মাত্র ২৬ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি ৷ বেহরনডর্ফ নিয়েছেন ২টি উইকেট ৷
advertisement
৮৬ রানে হেরে অস্বস্তি বাড়ল ব্ল্যাক ক্যাপসদের ৷ কারণ অপর ম্যাচে এদিন আফগানিস্তানকে হারিয়ে লিগ টেবলে প্রথম চারে উঠে এসেছে পাকিস্তান ৷ ৮ ম্যাচে তাদের সংগ্রহ এখন ৯ পয়েন্ট ৷ অন্যদিকে নিউজিল্যান্ডের সংগ্রহ ৮ ম্যাচে ১১ পয়েন্ট ৷ নিউজিল্যান্ডের হারে স্বস্তি ইংল্যান্ড শিবিরেও ৷ ব্ল্যাক ক্যাপসদের শেষ চারে ওঠার অঙ্ক এখনও অন্যদের তুলনায় সহজ ৷ কারণ তাদের শেষ ম্যাচ শুধু জিতলেই চলবে ৷ অন্যদিকে পাকিস্তান বা ইংল্যান্ডকে সেমিফাইনালের টিকিট পাকা করতে এখন বাকি ম্যাচগুলি জিতলেই চলবে না ৷ সেইসঙ্গে নেট রানরেটের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
CWC 2019: বোল্টের হ্যাটট্রিকের দিন বল হাতে দাপট স্টার্কের, NZ-র হারে আরও জমে উঠল বিশ্বকাপ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement